শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » ইউপি নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা
প্রথম পাতা » গাইবান্ধা » ইউপি নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা
বৃহস্পতিবার ● ১১ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউপি নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা

ছবি : সংবাদ সংক্রান্ত সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এই উপজেলায় ১৩ ইউনিয়নের মধ্যে ১২ ইউনিয়নে ব্যালট পেপার এবং একটিতে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয় যা বিরতিহীন ভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।

বৃহস্পতিবার ভোটগ্রহণের শুরু থেকে বিকেল পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো দীর্ঘ লাইন। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত কোনও কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ইউপি নির্বাচনে সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭৬ জন প্রার্থী, সাধারন সদস্য পদে ৫৮৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৪৯ জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এ উপজেলায় মোট ভোটার ২লাখ ৮৫হাজার ৩৩২ জন। এর মধ্যে পুরুষ ১লাখ ৩৯হাজার ১০৪জন ও নারী ১লাখ ৪৬হাজার ২২৮জন ভোটার ১২৯টি কেন্দ্রে তাদের ভোটাধীকার প্রয়োগ করে।

ইউপি নির্বাচনে ৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫জন জুটিসিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এছাড়া তিন প্লাটুন বিজিবি, ৭২২ জন পুলিশ সদস্য ও ২১৯৩ জন আনসার সদস্য আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর নিরাপত্তার কারণে কোথাও কোনও অনিয়ম ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ১৩২টি ভোট কেন্দ্রেই ভোট গ্রহণ শেষে চলছে গণনার কাজ। স্ব-স্ব কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হবে। এরপর রিটানিং কর্মকর্তার কন্ট্রোল রুম থেকে প্রার্থীদের প্রাপ্ত ভোটের ফলাফল প্রকাশ করা হবে।





আর্কাইভ