শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ মে ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে অবৈধ ৮ টি ক্লিনিক সিলগালা
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে অবৈধ ৮ টি ক্লিনিক সিলগালা
শনিবার ● ২৮ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে অবৈধ ৮ টি ক্লিনিক সিলগালা

--- জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: সরকারের নির্দেশনা মোতাবেক ঝিনাইদহে অবৈধ ৮ টি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। অভিযানকালে বৈধ কাগজপত্র না থাকায় ৮টি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়। এ অভিযান অব্যহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। যেসব ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে তার মধ্যে রয়েছে, আরাপপুরের ছন্দা ক্লিনিক, নোবেল ক্লিনিক, স্মৃতি ক্লিনিক, ওমেগা ক্লিনিক, নোবেল ডায়াগনোস্টিক সেন্টার, ঢাকা ল্যাব, সবুজ ডায়াগনোস্টিক সেন্টার ও ইমপেরিয়াল ডায়াগনোস্টিক সেন্টার। ঝিনাইদহ জেলায় মোট ১৭৯ টি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার আছে। এর মধ্যে ২৪ টির নবায়ন নেই এবং ২৭ টির নিবন্ধন নেই। অভিযানের সময় ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম উপস্থিত ছিলেন। জেলা জুড়ে অবৈধ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধে এ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
ঝিনাইদহ :: ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে চার প্রার্থীর মাঝে শুক্রবার প্রতিক বরাদ্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে কোন মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র পত্র প্রত্যাহার করেননি। ফলে নৌকা প্রতিক নিয়ে আওয়ামীলীগের আব্দুল খালেক, নারিকেল গাছ প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, মোবাইল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মাসুম ও হাত পাখা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সিরাজুল ইসলাম মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন। আগামী ১৫ জুন অনুষ্ঠিত ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে। জেলা নির্বাচন অফিসার আঃ ছালেক জানান, ঝিনাইদহ পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৮২ হাজার ৬৯৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ৪৪৬ জন ও নারী ভোটার ৪২ হাজার ২৪৯ জন। পৌর এলাকায় ৪৭টি কেন্দ্র ও ২৬৫টি বুথ স্থাপন করা হয়েছে। তিনজন ম্যজিষ্ট্রেটের তত্বাবধানে পর্যাপ্ত সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এদিকে একই দিন ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ও সুরাট ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সুরাট ইউনিয়নে ৪জন ও পাগলাকানাই ইউনিয়নে দুইজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সুরাট ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১১ হাজার ১৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৫৯১ ও নারী ভোটার ৫ হাজার ৪২৪ জন। মোট কেন্দ্র ১০টি। অন্যদিকে পাগলাকানাই ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১৪ হাজার ২৭০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৯৬৬ ও নারী ভোটার ৭ হাজার ৩০৪ জন। এই ইউনিয়নে কেন্দ্র সংখ্যা ৯টি।





খুলনা বিভাগ এর আরও খবর

কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ

আর্কাইভ