শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ জুলাই ২০২২
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » রাজশাহীতে ডিজিটাল সিটিজেনশিপ ও অনলাইনে অধিকার চর্চার ওপর কর্মশালা
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » রাজশাহীতে ডিজিটাল সিটিজেনশিপ ও অনলাইনে অধিকার চর্চার ওপর কর্মশালা
শনিবার ● ৩০ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহীতে ডিজিটাল সিটিজেনশিপ ও অনলাইনে অধিকার চর্চার ওপর কর্মশালা

ছবি : সংবাদ সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র অর্থায়নে, ডিনেট এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম যৌথভাবে ‘Foster Responsible Digital Citizenship to Promote Freedom of Expression in Bangladesh’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ডিজিটাল সিটিজেন হতে সহায়তা করা এবং তাঁদের মাঝে গঠনমূলকভাবে স্বাধীন মত প্রকাশের চেতনা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই প্রকল্প কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে, আজ জুলাই ৩০, ২০২২, শনিবার, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রাজশাহীতে বিভিন্ন অংশীদারদের সাথে ‘Advocacy Dialogue: awareness and protection of digital citizenship and rights’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় অংশগ্রহণ করেন রাজশাহীর বিভিন্ন মহলের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলস কাজ করে যাচ্ছেন। কর্মশালাটি পরিচালনা করার দায়িত্ব পালন করেন ডিনেট’এর নির্বাহী পরিচালক এম শাহাদাৎ হোসেন। কর্মশালাতে আরও বক্তব্য রাখেন ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম থেকে উলফগ্যাং হেইঞ্জ এবং ডেলিগেশন অফ দি ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশের তাইফ হোসেন রকি। কর্মশালাটিতে সঞ্চালকের ভূমিকা পালন করেন ডিনেট’এর পক্ষ থেকে আসিফ আহমেদ তন্ময়।
সভায় উপস্থিত সকলের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুলতান-উল-ইসলাম টিপু ও সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম, সাইবার ক্রাইম ট্রাইবুনালের ইসমত আরা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আকরামুল হক, প্রথম আলোর আবুল কালাম আজাদ, ভলিয়েন্টিয়ার অব বাংলাদেশের জাহিদুল ইসলামসহ আরও অনেকে।
কর্মশালাতে এই প্রকল্পের অধীনে করা অ্যাডভোকেসি ব্রিফটি সকলের সামনে তুলে ধরেন অ্যাডভোকেট মোঃ সাইমুম রেজা তালুকদার। এই অ্যাডভোকেসি ব্রিফের আলোকে শিক্ষার্থীদের ইন্টারনেট সচেতনতা, ইন্টারনেটে সুরক্ষা, দায়িত্বশীলতার সাথে স্বাধীন মত প্রকাশ, ডিজিটাল আইন, ডিজিটাল অপরাধ, অনলাইনে ব্যক্তি পরিচয়, মিথ্যাচার ও ভুল খবর প্রচার এবং এ সংক্রান্ত আরও অনেক বিষয়ে আলোচনা করা হয়। অধিবেশনে উপস্থিত সকলেই এই প্রকল্পের উদ্যোগের সহায়তায় ডিজিটাল দুনিয়ায় মুক্ত ও নিরাপদ বিচরণ নিশ্চিত করার জন্য বিভিন্ন কার্যকর ও বাস্তবমুখী পরামর্শ প্রদান করেন।
কর্মশালাতে এম শাহাদাৎ হোসেন বলেন- তরুণ-তরুণীদের ডিজিটাল দুনিয়ায় অধিকার চর্চার সুযোগ করে দিতে ও দেশ গড়ার কাজে অনলাইন দুনিয়াকে দায়িত্বশীলভাবে ব্যবহার করার দক্ষতা অর্জনের ব্যবস্থা করে দিতে সমাজের সকল স্তর থেকে কাজ করতে হবে। তবেই কেবল আমরা এই ডিজিটাল যুগে আমাদের দেশের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পারব।
এই কর্মশালার আলোচিত অ্যাডভোকেসি ব্রিফটি প্রকল্পের ওয়েবসাইট https://www.digitalcitizenbd.com/ থেকে ডাউনলোড করা যাবে। এর পাশাপাশি এই ওয়েবসাইটে আছে তরুণ সমাজবান্ধব বিভিন্ন উদ্যোগ যা থেকে শিক্ষার্থীরা ডিজিটাল সিটিজেনশিপ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন শিক্ষণীয় বিষয় জানতে পারবেন এবং একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে বিশ্লেষণধর্মী চিন্তা চর্চার পদ্ধতি সম্পর্কে জানবেন। যা তাঁদের ডিজিটাল দুনিয়ায় বিচরণের ক্ষেত্রে আচরণগত পরিবর্তন এনে একজন গর্বিত ডিজিটাল নাগরিকে পরিণত হতে সহায়তা করবে।





তথ্যপ্রযুক্তি এর আরও খবর

বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা
সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ
পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন
ইষ্টওয়েষ্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মৌন মানববন্ধন ইষ্টওয়েষ্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মৌন মানববন্ধন
দৈনিক গিরিদর্পণ পত্রিকার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন দৈনিক গিরিদর্পণ পত্রিকার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন
আবু সাঈদের নামে বাংলা নতুন ফন্ট উন্মুক্ত আবু সাঈদের নামে বাংলা নতুন ফন্ট উন্মুক্ত

আর্কাইভ