সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি সাংবাদিক ক্লাবের আজীবন সদস্য হলেন বাবু
ঝালকাঠি সাংবাদিক ক্লাবের আজীবন সদস্য হলেন বাবু
ঝালকাঠি প্রতিনিধি:: ঐতিহ্যবাহী পেশাদার সাংবাদিক সংগঠন ঝালকাঠি সাংবাদিক ক্লাবের আজীবন সদস্য হলেন,বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী,ঝালকাঠি আইনজীবী সমিতিরি অন্যতম সদস্য দক্ষ,সৎ,নিষ্ঠাবান সিনিয়র আইনজীবী এ্যাড.হাফিজুর রহমান বাবু।
৩ ফেব্রুয়ারি রাত ৮টায় সংগঠনের এক সভায় দক্ষ এ আইনজীবীকে আজীবন সদস্য নির্বাচিত করা হয়। ৪ ফেব্রুয়ারি সংগঠনের সভাপতি গাজী মো.গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলামের সাথে এক সৌজন্য সাক্ষাত শেষে বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক,শিক্ষানুরাগী এ্যাড.হাফিজুর রহমান বাবু‘র হাতে সংগঠনের এক চিঠিতে তাকে আজীবন সদস্য পদ তুলে দেওয়া হয়।
বিশিষ্ট আইনজীবী এ্যাড.হাফিজুর রহমান বাবু ঝালকাঠি সাংবাদিক ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
উল্লেখ্য, এ্যাড.হাফিজুর রহমান বাবু দীর্ঘবছর যাবৎ ঝালকাঠি আইনঙ্গনে সাধারন মানুষকে আইনি সেবা দিয়ে যাচ্ছেন। ক্লিন ইমেজের সৎ ও নিষ্ঠাবান দক্ষ আইনজীবী আইন পেশার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি করেন।
এ্যাড.হাফিজুর রহমান বাবু বলেন,সাংবাদিকরা মানুষের কল্যাণে কাজ করেন, ন্যায়ের পক্ষে থাকেন। সাংবাদিকরা জাতির বিবেক, দেশ ও জাতির উন্নয়নে তাদের লিখনির মাধ্যমে ভূমিকা রাখেন। এই সাংবাদিক সংগঠনে আমাকে আজীবন সদস্য করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সাংবাদিকদের সকল ভালো কাজে আমি সব সময় আছি ও পাশে থাকবো।’





পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন
ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল
ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম
ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে