বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » নৌকার বিজয়ে বাড়বে এলাকার উন্নয়ন
নৌকার বিজয়ে বাড়বে এলাকার উন্নয়ন

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, যখনই নৌকা বিজয়ী হয়েছে, তখনই দেশের অবহেলিত-বঞ্চিত ও দারিদ্র মানুষরা কিছু কিছু পেয়েছেন৷ আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল মানুষের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করেনি৷ তাই নৌকার বিজয়ে বাড়বে এলাকার উন্নয়ন৷ প্রতিষ্ঠিত হবে শান্তির সমাজ৷ তিনি আরোও বলেন, পিতৃহীন আবুল কালাম জুয়েল নির্বাচিত হলে সমভাবে স্ব-স্ব ৰেত্রে সততা ও নিষ্ঠার সাথে এলাকার উন্নয়ন হবে৷ এলাকার মানুষের কোন সম্পদ আত্নসাত্ হবে না৷ এলাকার মানুষের সম্মান নষ্ঠ হবে এমন কোন কাজের সাথে জুয়েল জড়িত থাকবে না৷ ফলে অতীতের মতো ইউনিয়নবাসীকে সমাজের কাছে ছোট হতে হবে না৷ জুয়েলের কাজে ও কর্মে থাকবে সচ্ছতা ও জবাব দিহিতা ৷
তিনি ৬ এপ্রিল বুধবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগ ‘আওয়ামী লীগ মনোনীত দেওকলস ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম জুয়েল’র সমর্থনে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷ সভায় বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়নের নৌকার মাঝি ও উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আবুল কালাম জুয়েল ৷
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিন মেম্বারের সভাপতিত্বে । বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন ও উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী প্রমুখ।





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু