শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » পরবাস » রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের শিক্ষার্থী এওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন
প্রথম পাতা » পরবাস » রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের শিক্ষার্থী এওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন
সোমবার ● ২০ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের শিক্ষার্থী এওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন

--- লন্ডন :: আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই বিশ্বাসকে কেন্দ্র করে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে একটি এওয়ার্ড প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। শনিবার রেডব্রিজের সেন্ট জোন্স চার্চ সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জিসিএসই ও এ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ছিল র্যাফেল ড্র এবং ঐতিহ্যবাহী দেশীয় খাবারের পরিবেশনা। সভাপতির নাতনী পরিহান জান্নাত ওসমান তার স্বলিখিত গল্প পড়ে শোনান, আর কবিতা আবৃত্তি করেন দিলু নাসের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি অহিদ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন মেঘনা উদ্দিন। শুরুতে অতিথিদের স্বাগত জানান সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী এবং কবি দিলু নাসের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেডব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর জোৎসনা ইসলাম। আরও বক্তব্য রাখেন কাউন্সিলর কবির মাহমুদ, কাউন্সিলর সাইদা চৌধুরী, কাউন্সিলর সামছ ইসলাম, বারকিং ও ডেগেনহামের সাবেক মেয়র কাউন্সিলর ফারুক আহমদ চৌধুরী, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী, মুফতি মাওলানা মুহি উদ্দিন মিগদাদ, শিক্ষক সিরাজুল বাছিত চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, গ্লোবাল জানালাবাদের প্রেসিডেন্ট মহিবুর রহমান এবং প্রবাসী কল্যাণ পরিষদের জাহাঙ্গীর খান। এছাড়া বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিসবা কামাল এবং রেডব্রিজ ওয়েলফেয়ারের সভাপতি আতিকুর রহমান লিটনও বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সহ-সভাপতি আফছর উদ্দিন এনাম, ফারুক উদ্দিন ও ইমদাদ আহমেদ। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সহ-সাধারণ সম্পাদক নিয়াজ চৌধুরী, ট্রেজারার এনামুল হক, সহ-ট্রেজারার গোলাম মোহাম্মদ রফিক, প্রেস সেক্রেটারি মিসবাহ জামাল, সাংগঠনিক সম্পাদক মকসুদ আহমদ, এডুকেশন সম্পাদক সাহিন আহমদ, মেম্বারশিপ সম্পাদক জয়নুল চৌধুরী এবং সোসিয়াল ও ওয়েলফেয়ার সেক্রেটারি মোহাম্মদ আবু তারেক চৌধুরী।

নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মাসুক আহমদ, ময়নুল ইসলাম, আবু সোহেল, এলিন আহমদ চৌধুরী, দিলু নাসের, কামরুল হোসাইন গৌছ, মোহাম্মদ আমিন, মহি উদ্দিন আলমগীর, রেজাউল করিম রাজু এবং টিপু আব্দুল ওয়াদুদ।

সভাপতি অহিদ উদ্দিন অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।





পরবাস এর আরও খবর

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের  চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের প্রার্থীর কী বিধান, ইসির কাছে জানতে চেয়ে চিঠি নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের প্রার্থীর কী বিধান, ইসির কাছে জানতে চেয়ে চিঠি
রেডব্রিজ কাউন্সিলের বাজারের স্টলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা রেডব্রিজ কাউন্সিলের বাজারের স্টলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা
বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কাতারে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কাতারে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু
সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তি সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তি

আর্কাইভ