শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » জঙ্গল থেকে ঝাড় ফুল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে রফিক
প্রথম পাতা » চট্টগ্রাম » জঙ্গল থেকে ঝাড় ফুল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে রফিক
শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জঙ্গল থেকে ঝাড় ফুল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে রফিক

--- মোহাম্মদ রফিকুল ইসলাম, ফটিকছড়ি প্রতিনিধি :: মোহাম্মদ রফিক নামের এক ব্যাক্তি গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসছেন কাঁধে ঝাড় ফুলের আঁটি নিয়ে। দৃশ্যটি দেখা যায়,চট্টগ্রামের ফটিকছড়ির হাজারিখিল অভায়ারণ্যে। কথা হলে তিনি জানান,প্রতি মৌসুমে জঙ্গলের ভিতর গিয়ে এ ফুলগুলো সংগ্রহ করে বাজারে বিক্রি করি। বিক্রি করে ১থেকে দেড় হাজার টাকা পাই। তা দিয়ে সংসার চলে।

তিনি বলেন,প্রতিদিন যাওয়া হয়না। যেদিন যায়,সকাল সকাল রওনা দি। জঙ্গলের কয়েক কিলোমিটার ভিতরে চলে যায় সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,বনের ভিতরে হরিন,মেছোবাঘ,বানর,ভাল্লুক,সাপসহ বিভিন্ন জন্তুজানোয়ার চোখে পরে। অন্য জজন্তুজানোয়ার মানুষ দেখলে সরে গেলেও ভাল্লুক সরেনা আক্রমন করতে চাই। ঝুঁকি নিয়ে জঙ্গলের ভিতর যায় কেন জানতে চাইলে তিনি জানান পেটের দায়ে। না গেলে পেটে খাবার আসবে কোথায় থেকে। সংসার চলবে কেমনে?

এদিকে উপজেলার হাটবাজারে ঝাড় ফুল বা উলু ফুল বিক্রির ধুম পড়েছে। মৌসুমী ফুল হিসেবে শীতকালে হাটবাজারে এ ফুল আসে।

সরেজমিন উপজেলার হাটবাজারে গিয়ে দেখা যায়, বাজারে প্রচুর ঝাড় ফুল আসছে এবং ভালো বিক্রিও হচ্ছে। আট দশটি শালকা আঁটি করে বেঁধে বিশ ত্রিশ টাকা পর্যন্ত বিক্রি করছে। বিক্রেতারা উপজেলার বিভিন্ন পাহাড়ি অঞ্চল ও পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির থেকে সংগ্রহ করে বাজারে বিক্রি করছেন। ঘর বাড়ি-দোকানপাট থেকে শুরু করে সর্বত্র পরিঘমলার কাজে ঝাড় ফুল ঝাড়ু হিসেবে ব্যবহৃত হয়। এখন ঝাড় ফুলের মৌসুম। কাঁচা ঝাড় ফুল সংগ্রহ করে শুকিয়ে সারা বছরের জন্য রেখে দেন ব্যবহারকারীরা।

জানা যায়, এক সময় ফটিকছড়ির বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণ এ ঝাড় ফুল জন্মাত। সভ্যতার ক্রম বিকাশে অপরিকল্পিতভাবে বন জঙ্গল উজাড় করার ফলে পাহাড়ি এ ফুল এখন আর তেমন পরিলক্ষিত হয় না। এখন কিছুটা দেখা মেলে হাটবাজারগুলোতে বিক্রেতারা বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে বাজারে বিক্রি করতে। এ ছাড়া মেঠাস্টিকের তৈরি কৃত্রিম ঝাড়ু প্রভাবে বর্তমান ঝাড় ফুলের ব্যবহারও দিন দিন কমছে বলে ব্যবসায়ীরা জানান। যার ফলে বাণিজ্যিকভাবে চাষের আগ্রহ হচ্ছেন না চাষিরা।
তবে সচেতন মহল মনে করেন বাণিজ্যিকভিত্তিক উৎপাদন হলে এ ঝাড় ফুলের দেশ বিদেশে বিপুল সম্ভাবনা রয়েছে।





আর্কাইভ