শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে সড়ক বিভাগের ভুমি অবৈধ দখলদার মুক্ত করতে তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামের ভুমিকা রহস্যজনক
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে সড়ক বিভাগের ভুমি অবৈধ দখলদার মুক্ত করতে তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামের ভুমিকা রহস্যজনক
বৃহস্পতিবার ● ৫ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে সড়ক বিভাগের ভুমি অবৈধ দখলদার মুক্ত করতে তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামের ভুমিকা রহস্যজনক

---

নির্মল বড়ুয়া মিলন,রাঙামাটি :: (২২ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.২৭মিঃ) রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের ভুমিতে আবার ঘরবাড়ি গড়ে তুলেছে দখলদারেরা৷ একজন দু’জন নয় উচ্ছেদ হওয়া প্রত্যেকেই ভুমি অবৈধভাবে দখল করে ঘরবাড়ি পুনঃনির্মান করেছেন, এবার অবৈধ দখলদারের সংখ্যা বেড়ে গেছে আরো দ্বিগুন৷
সরেজমিনে দেখা যায় উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর গ্যারেজ থেকে উচ্ছেদ হওয়া এডভোকেট আফসার আলী পুনরায় গ্যারেজ দখল করে ঘর নির্মান করেছেন৷
এ বিষয়ে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকেীশলী মামুনুর রশীদ বলেন, “জেলা প্রশাসনের পক্ষ থেকে ভুমির পরিমাপ পরিচিহ্নিত করে দিলে আমরা সীমানা প্রাচীর করে সরকারী ভুমি রক্ষা করতে পারতাম, কিন্তু রাঙামাটি জেলা প্রশাসনের কাছে ভুমির পরিমাপ পরিচিহ্নিত করে দেওয়ার জন্য ১০ মাস আগে থেকে বারবার চিঠি দেওয়া হলেও জেলা প্রশাসন সড়ক জনপথ বিভাগের ভুমি পরিমাপ পরিচিহ্নিত করে না দেওয়াতে সীমানা প্রাচীর দেওয়ার যে টাকা বরাদ্ধ হয়েছিল সে টাকাও ফেরত যাচ্ছে, আর অবৈধ দখলদারেরা আবার ভুমি দখল করছে৷ সড়ক ও জনপথ বিভাগের ভুমি যদি সীমানা প্রাচীরের ভিতরে থাকলে এখানে অন্য কেউ দখল করার সুযোগ থাকতো না৷ সীমানা প্রচীর দিতে না পারায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারী শতকোটি টাকার ভুমি উদ্ধার করেও আবার বেদখল হয়ে যাচ্ছে অবৈধ দখলদারদের কাছে, আমার কিছুই করার নেই”৷
বিষয়টি নিয়ে রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন মিশ্র প্রতিক্রীয়া ব্যক্ত করেন এবং বলেন, রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের ভুমির পরিমাপ পরিচিহ্নিতকরনের বিষয়টি জেলা প্রশাসনের হুকুম দখল শাখায় প্রক্রিয়াধীন রয়েছে, এটি চলমান প্রক্রিয়া৷
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের ভুমিতে অবৈধ দখলদার এবং উচ্ছেদ অভিযানে উচ্ছেদ হওয়ার পরপর একরাতের ব্যবধানে আবার অবৈধ দখলদারদের ঘরবাড়ি নির্মাণ ইত্যাদি বিষয় নিয়ে মন্তব্য জানতে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক একেএম রফিকুল ইসলামকে ফোন করা হলে সংবাদকর্মী পরিচয় পাওয়ার পর একেএম রফিকুল ইসলাম তার মুঠোফোন নাম্বার ০১৭৩০৭৮২৬৯০ বন্ধ করে দেন তাই তার মন্তব্য পাওয়া যায়নি৷
পরের দিন ৫ মে সকাল ১১.৩০মিনিটে গিয়ে তত্ত্বাবধায়ক একেএম রফিকুল ইসলামকে তার অফিসে পাওয়া যায়নি। রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক একেএম রফিকুল ইসলামের ভুমিকা রহস্যজনক ৷ জানা যায় সড়ক ও জনপথ বিভাগের ভুমিতে যে অবৈধ দখলদারেরা রয়েছেন তারা অনেকে এই তত্ত্বাবধায়ক একেএম রফিকুল ইসলামের কাছ থেকে চড়ামুল্য দিয়ে কিনেছেন, আবার অনেকে কিনেছেন তত্ত্বাবধায়ক একেএম রফিকুল ইসলামের অনুসারী রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের কাছ থেকে৷ এই তত্ত্বাবধায়ক একেএম রফিকুল ইসলাম ও তার কিছু অনুসারী কর্মচারীদের মধ্যে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের ভুমি বিক্রয় করে টাকা ভাগ বাটোয়ারার অভিযোগ রয়েছে৷ ভুমিদস্য চক্রের অপশক্তি কমে যাওয়ার ভয়ে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের কোন কর্মচারীকে বদলী করতে রাজী নয়৷ কলেজ গেইট এসিই কমপ্লেক্সের সীমানার ভিতর প্রতিদিন গড়ে উঠছে অবৈধ স্থাপনা এছাড়া তত্ত্বাবধায়ক একেএম রফিকুল ইসলামের ইশারাতেই উচ্ছেদ হওয়া দখলদারেরা পুনরায় সড়ক ও জনপথ বিভাগের ভুমি অবৈধভাবে দখল করছেন৷

রাঙামাটিতে সড়ক বিভাগের ভুমি অবৈধ দখলদার মুক্ত করতে তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামের ভুমিকা রহস্যজনক বলে অভিযোগ রযেছে স্থানীয়দের ৷
উল্লেখ্য, গত ২৪ মার্চ থেকে সেতু ও সড়ক বিভাগ মন্ত্রী ওবাইদুল কাদের এর পূর্বের ঘোষণা অনুযায়ী সড়ক ও জনপথ বিভাগের ভুমিতে অবৈধ ও বেআইনী দখলদারদের বিরম্নদ্ধে দেশব্যাপী উচ্ছেদ অভিযান শুরু করা হয়৷ তারই অংশ হিসাবে ২৮ মার্চ সোমবার রাঙামাটি শহরে সড়ক ও জনপথ বিভাগের ভেদভেদী ও কলেজ গেইট এলাকায় সড়ক ও জনপথ বিভাগের ভুমি রক্ষার্থে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়৷
এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ষ্টেট অফিসার) আব্দুল মান্নান৷
সড়ক বিভাগের ভেদভেদী হাউজিং সোসাইটি এলাকা থেকে অবৈধ দখলদারদের বাড়ীঘর ও ৫ টি মুরগীর খামার উচ্ছেদ করা হয়৷
একদিন পর ২৯ মার্চ রাত ১০টার দিকে খবর পাওয়া যায় যে, উচ্ছেদকৃত ভেদভেদী এবং কলেজ গেইট এলাকায় সড়ক ও জনপথ বিভাগের ভুমিতে একরাতের ব্যবধানে নতুন করে আবার অবৈধ স্থাপনা গড়ে তোলা শুরু করে দখলদারেরা৷
ভেদ ভেদী এলাকায় সড়ক ও জনপথ বিভাগের কারখানা ও আবাসিক এলাকায় ১৯৮২ সালে যাদের ভুমি হুকুম দখল করাছেন তাদেরকে সে সময়ে নাম মাত্র ক্ষতিপুরণের টাকা দিয়ে তাদের স্বপরিবারে নিজ নিজ ভুমি থেকে বিতাড়িত করা হয়েছে, কোন নিয়মনীতি মানা হয়নি৷ এধনের অভিযোগ রয়েছে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের বিরুদ্ধে৷





অপরাধ এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

আর্কাইভ