মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরদীর লুক সরকারকে হত্যা চেষ্টা মামলায় চার জেএমবি সদস্যের ৫দিনের রিমান্ড
ঈশ্বরদীর লুক সরকারকে হত্যা চেষ্টা মামলায় চার জেএমবি সদস্যের ৫দিনের রিমান্ড

পাবনা প্রেতিনিধি :: পাবনার ঈশ্বরদী ফেইথ বাইবেল চার্চের যাযক লুক সরকার(৪৫)কে গলাকেটে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতারকৃত ৫ আসামীর মধ্যে চারজনকে প্রত্যেককে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ৷ আজ দুপর ১২টায় পাবনার আমলী আদালত ২এর বিচারক রেজাউল করিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি ইনচার্জ বিমান কুমার দাস আসামীদের হাজির করে ১০দিনের রিমান্ড চাইলে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন ৷
এদিকে একই মামলায় গ্রেফতারকৃত জেএমবি’র আঞ্চলিক কমান্ডার রাকিবুল হাসান ওরফে রাবি্ব গতকাল সোমবার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত ২এর বিচারক রেজাউল করিমের কাছে ১৬৪ ধারায় জবান বন্দি প্রদান করেন ৷
রাবি্ব জবান বন্দিতে জানান, তিনি সহ আরো ৩জন গত ৫ অক্টোবর সকাল পৌনে ৯টার দিকে যাযক লুক সরকারের বাড়িতে প্রবেশ করে গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করেন ৷ রাবি্ব আরো জানায়, জেএমবি’র উচ্চ পর্যায়ের নির্দেশ মোতাবেক বিদেশী ও ভিন্ন ধর্মাবলম্বীদের হত্যা করে দেশ অস্থিতিশিল করে তুলতে ও সরকারকে বেকায়দায় ফেলে বিশ্বে সরকারের ভাবমুর্তি ৰুন্ন করতে তারা লুক সরকারকে হত্যার পরিকল্পনা করেন ৷
আটককৃতরা হলেন, পাবনা সদর উপজেলার সিংগা পালপাড়া গ্রামের জিয়াউর রহমান(৩৫), নাজিরপুর নিয়ামতল্লাপুর গ্রামের মোঃ আব্দুল আলীম(৩৬), মজিদপুর মধ্যপাড়া গ্রামের শরিফুল ইসলাম ওরফে ইলিয়াছ(২২) ও সিরাজগঞ্জ জেলার মাধববাড়িয়া গ্রামের মোঃ আমজাদ হোসেন(৩০)৷
গতকাল সোমবার দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার আলমগীর কবির যাযক লুক সরকার হত্যা চেষ্টা মামলার ৫ জেএমবির সদস্যদের সাংবাদিকদের সামনে হাজির করে এক সংবাদ সম্মেলন করেন ৷
অপলোড : ১৩ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.১০ মিঃ





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা