শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ জুন ২০১৬
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » তৃণমূলের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করবে ইনফোলিডাররা
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » তৃণমূলের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করবে ইনফোলিডাররা
মঙ্গলবার ● ২১ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তৃণমূলের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করবে ইনফোলিডাররা

---

মনসুর আহমদ, (হবিগঞ্জ) নবীগঞ্জ :: (৭ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.০৫মি) তৃণমূল পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভূতপূর্ব সমপ্রসারণ গ্রাম বাংলার যে কোনো তথ্য মূহুতের্র মধ্যে জানার সুযোগ সৃষ্টি করেছে ৷ এ সুযোগকে কাজে লাগাতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ১০ হাজার উদ্যোক্তাকে তথ্য, প্রতিবেদন ও ফিচার লেখার প্রশিক্ষণ দিয়ে ইনফোলিডার হিসেবে গড়ে তোলা হচ্ছে ৷ যাতে তারা তৃণমূলের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করে গ্রামে তথ্য-সমৃদ্ধ জনগোষ্ঠী গড়ে তোলায় ভূমিকা রাখতে পারে ৷ ২০ জুন সোমবার চট্টগ্রাম সরকারি টিচার্স টেনিং কলেজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘তৃণমূলের তথ্যজানালা’ কর্মসূচি ও তথ্যসেবা বার্তা সংস্থার (টিএসবি) যৌথভাবে আয়োজিত চট্টগ্রাম ও সিলেট বিভাগের তিন দিনব্যাপী প্রশিক্ষক-প্রশিক্ষণ (মাস্টার ট্রেইনার) কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন ৷ সিনিয়র সাংবাদিক ও অ্যাসোয়িটেড প্রেসের (এপি) সাবেক ব্যুরো প্রধান ফরিদ হোসেন বলেন, প্রতিবেদন ও ফিচার লেখার দক্ষতা অর্জন এবং গ্রাম বাংলার সাফল্যগাঁথা কাহিনীসহ উন্নয়ন, ঐতিহ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা সম্পর্কিত ইতিবাচক ধারার তথ্য ও সংবাদ প্রচারের মধ্য দিয়ে ইউডিসি উদ্যোক্তারা ইনফোলিডাররা হয়ে উঠতে পারে ৷ তারা এসব প্রতিবেদন ও ফিচার সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরে মানুষকে তা জানাতে পারে ৷ এর ফলে তৃণমূলের অবাধ তথ্যপ্রবাহ যেমন নিশ্চিত হবে, তেমনি তা মানুষকে ক্ষমতায়িত করবে ৷ তিনি বলেন, তথ্য, প্রতিবেদন ও ফিচার লেখার পাশাপাশি ইউডিসির ১০ হাজার উদ্যোক্তার আউটসোর্সিং ও ই-কমাসের্র প্রশিক্ষণ তাদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে ৷ প্রতিবেদন ও ফিচার লেখার দক্ষতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ই-কমার্স পণ্যের বিপনণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ চট্ট্রগাম টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ রূপেশ চৌধুরীর সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিএসবির নির্বাহী সম্পাদক ড. অলিউর রহমান ৷ এ কর্মশালায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৩২জন প্রশিক্ষক প্রশিক্ষণ (মাস্টার ট্রেইনার) অংশ নেন ৷ প্রশিক্ষক হিসেবে ছিলেন ফরিদ হোসেন, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) প্রধান বার্তা সম্পাদক মাহফুজুর রহমান, ড. অলিউর রহমান, অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সন্বয়কারি মাজেদুল ইসলাম, আউটসের্সিং ও ই-কমার্স বিশেষজ্ঞ সোহেল রানা প্রমুখ ৷ তথ্য ও যোগযাযোগ প্রযুক্তি বিভাগের ‘তৃণমূলের তথ্যজানালা’ কর্মসূচির আওতায় দেশের ৬৪টি জেলায় প্রত্যেক জেলায় ২ জন করে মোট ১২৮ জনকে প্রশিক্ষক-প্রশিক্ষণের মাধ্যমে মাস্টার ট্রেইনার হিসেবে গড়ে তুলেছে ৷ এসব মাস্টার ট্রেইনার ও রিসোর্স পারসনরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ১০ হাজার উদ্যোক্তাকে প্রতিবেদন ও ফিচার লিখন এবং আউটসোর্সিং ও ই-কমার্স বিষয়ের ওপর প্রশিক্ষণ দেবেন ৷ প্রশিক্ষণ পরবর্তীতে নিয়মিত ফিচার ও প্রতিবেদন এবং আউটসোর্সিং ও ই-কমার্স পরিচালনার মাধ্যমে ইউডিসি উদ্যোক্তারা ইনফোলিডার হিসেবে গড়ে উঠবে ৷ প্রতিটি ইউডিসিকে মিনি বিজনেস প্রসেস আউটসোর্সিং সেন্টার (বিপিও) হিসেবে গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে এনব ইউডিসি উদ্যোক্তারা ৷ তিন বছর মেয়াদী ‘তৃণমূলের তথ্যজানালা’ কর্মসূচি বাস্তবায়নে পরামর্শ সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম ৷ আর এ কর্মসূচির বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে টিএসবি ৷
উল্যেখ্য যে, হবিগঞ্জ জেলা থেকে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক মনসুর আহমদ ও আউশকান্দি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক রঞ্জিত সুত্রধর মাষ্টার ট্রেইনার হিসাবে প্রশিক্ষক-প্রশিক্ষনে অংশ গ্রহন করেন ৷





তথ্যপ্রযুক্তি এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা
সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ
পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন

আর্কাইভ