শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
রাঙামাটি, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » পাবনা » গোখাদ্যের তীব্র সংকটে চলনবিলাঞ্চল: বিপাকে খামারীরা
প্রথম পাতা » পাবনা » গোখাদ্যের তীব্র সংকটে চলনবিলাঞ্চল: বিপাকে খামারীরা
সোমবার ● ১ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোখাদ্যের তীব্র সংকটে চলনবিলাঞ্চল: বিপাকে খামারীরা

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: গোচারণ ভূমি পানিতে ডুবে যাওয়ায় এবং ক্রমাগত লোকসানের কারণে বোরো ধানের আবাদ কমে যাওয়ায় পাবনা নাটোর সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত থানা গুলোতে গো খাদ্য সংকট প্রকট আকার ধারণ করছে৷ ভাটি এলাকায় গোখাদ্যের সংকট আরো বেশি হওয়ায় ভাটি এলাকার গোখামারীরা চলনবিল এলাকা থেকে বেশি দামে খড় ক্রয় করে নৌকাযোগে নিয়ে যাচ্ছেন ভাটির দিকে৷ ফলে চলনবিলাঞ্চলে ক্রমশই এ সংকট বাড়ছে৷
জানা গেছে, চলনবিল এলাকার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, তাড়াশ, সিংড়া, গুরম্নদাসপুরসহ এর আশপাশের বিসত্মীর্ণ এলাকা প্লাবিত হয়েছে৷ প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে৷ ফলে ঘাসের ক্ষেতসহ গোচারণ ভূমি গুলো তলিয়ে গেছে পানির নিচে৷ মাঠ থেকে কাঁচা ঘাস সংগ্রহ করতে না পেরে এ এলাকার গরম্ন মহিষের মালিকদের খড়ের উপড় নির্ভরশীল হতে হচ্ছে৷
হান্ডিয়াল ইউনিয়নের হাসুপুর গ্রামের ইয়ার মাহমুদ জানান, প্রতি মন খড় প্রায় ৪শ টাকায় বিক্রি হচ্ছে৷ খইল ভূশির দাম ও অনেক বেড়ে গেছে৷ এ অবস্থা চলতে থাকলে এ এলাকার মানুষের পক্ষে গবাদী পশুপালন প্রায় অসম্ভব হয়ে পরবে৷ গোখাদ্য সংকটের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, সরকার নির্ধারিত মূল্যে কৃষক গোডাউনে ধান সরবরাহ করতে না পারায় ক্রমাগত লোকসানের মুখে বোরো ধানের আবাদ কমিয়ে দেওয়ায় কমছে খড় উত্‍পাদনও৷ যার প্রভাব পরছে গবাদী পশু পালনে৷
খড় বিক্রেতারা জানান, নিচু এলাকা চলনবিলাঞ্চলে ব্যাপক ভাবে বোনা আমন ধানের চাষ হয়ে থাকে৷ কিন্তু বোনা আমন ধানের খড় পশু তেমন না খাওয়ায় পশু পালনে এ এলাকার মানুষকে বোরো ধানের খড়ের উপর নির্ভর করতে হয়৷ প্রতি বছর বর্ষা মৌসুমে এ সংকট বেশি হয়ে থাকে৷ যশোর, নওগা, মাগুড়া, ঝিনাইদহসহ দেশের উত্তরাঞ্চল থেকে ট্রাক যোগে রোপা আমন ধানের খড় চলনবিলাঞ্চলে এনে বিক্রি করি আমরা৷ ট্রাক ভাড়া বেশি হওয়ায় খড়ের দাম ও বেশি পড়ে৷ তাই বাধ্য হয়ে খামারীদের বেশি দামে খড় কিনে গবাদী পশুকে খাওয়াতে হয়৷ বর্তমান প্রতি একশ আটি খড় বিক্রি হচ্ছে প্রায় ৩শ টাকায়৷
চাটমোহর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কৃষ্ণমোহন হালদার জানান, বৃহত্তর চলনবিলাঞ্চলে প্রায় দুই হাজার গবাদী পশুর খামার রয়েছে৷ বর্ষাকালে কাঁচাঘাসের উত্‍পাদন কম হওয়ায় খামারীরা বিকল্প হিসেবে দানাদার খাদ্যের উপর নির্ভরশীল হয়ে পরছে৷





আর্কাইভ