শনিবার ● ১৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিদ্যুতের আলো দেখেনি যে গ্রাম
বিদ্যুতের আলো দেখেনি যে গ্রাম

নিজস্ব প্রতিবেদক :: বার বার আশ্বাসের পরও বিদ্যুতের আলো দেখেনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কলাইনজুরা গ্রাম। সারাদেশ যখন বিদ্যুতের আলোয় আলোকিত তখনও এই গ্রামটি রয়েছে অন্ধকারে। ফলে ঐ এলাকার মানুষদেও যেন দুর্ভুগের শেষ নেই। এদিকে, গ্রামের থেকে স্কুল কলেজে পড়–য়া ছাত্র-ছাত্রীদের দুর্ভুগের কথা বলাইতো বাহুল্য।
স্থানীয় অনেকে আক্ষেপ করে বলেন, দেশের মানুষ অনেক আশা আকাঙ্খা নিয়ে আওয়ামী লীগকে বিপুল ভোটের মাধ্যমে জয়ী করেছে। কিন্তু মানুষ বিনিময়ে কি পেয়েছে।
তারা বলেন, মাননীয় প্রধান মন্ত্রী বলেছিলেন,বাংলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দেওয়া হবে। এদিকে, বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান নির্বাচনের আগে ও পরে অনেকবার বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তার কোন অগ্রগতিই দেখছেন না ঐ এলাকার মানুষ।
তাই এলাকাবাসী এমপি মজিদ খানসহ মাননীয় প্রধান মন্ত্রীর কাছে জোর দাবি রেখেছেন ঐ এলাকায় অবিলম্বে বিদ্যুৎ পৌছে দেওয়ার জন্য। আপলোড ১৭ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বেলা ২.৩০মিঃ





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ