শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » পাবনা » সাংবাদিক বাবলু’র একমাত্র ছেলে মনি’র অকাল মৃত্যু : শোকের ছায়া
প্রথম পাতা » পাবনা » সাংবাদিক বাবলু’র একমাত্র ছেলে মনি’র অকাল মৃত্যু : শোকের ছায়া
বুধবার ● ১০ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক বাবলু’র একমাত্র ছেলে মনি’র অকাল মৃত্যু : শোকের ছায়া

---পাবনা প্রতিনিধি :: চাটমোহর প্রেসক্লাবের সদস্য, দৈনিক যায়যায়দিন পত্রিকার চাটমোহর প্রতিনিধি ও মানবসেবা উন্নয়ন সংস্থার পরিচালক এস এম আলম বাবলু’র একমাত্র ছেলে সালমান রহমান মনি আর নেই৷ ১০ আগষ্ট বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চাটমোহর রেলবাজার এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন৷ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর৷ মনি দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে ভুগছিলেন৷ দুই ভাইবোনের মধ্যে মনি ছিলেন বড়৷ বুধবার বাদ যোহর রেলবাজার মোহাম্মদপুর কওমী মাদরাসায় তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়৷ পরে মোহাম্মদপুর কবরস্থানে তাকে দাফন করা হয়৷ পারিবারিক সুত্র মতে, ১৯৮৫ সালের ৮ মে থ্যালাসেমিয়া দিবসে জন্মগ্রহণ করেছিলেন মনি৷

এলাকায় বিনয়ী, ভদ্র ও সদা হাস্যোজ্জল ছেলে হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন মনি৷ তাই তার জানাযা নামাজে ঢল নামে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের৷ আগামী ১৯ আগষ্ট শুক্রবার বাদ জুমআ রেলবাজার বাসভবনে মরহুম মনির রম্নহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে৷
এদিকে সাংবাদিক বাবলু’র ছেলে মনি’র মৃত্যুতে পাবনা ও চাটমোহরের সাংবাদিক সমাজ সহ সবার মাঝে নেমে আসে শোকের ছায়া৷ তার মৃতু্যতে শোক জানিয়ে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেন, সাবেক সংসদ সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, সম্পাদক ও বাংলাভিশন প্রতিনিধি আঁখিনূর ইসলাম রেমন, চাটমোহর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, ভাইস চেয়ারম্যান আরোজ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, সহ-সভাপতি ইশারত আলী, সাধারণ সম্পাদক সঞ্চিত সাহা কিংশুক, পাবনা অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক সরকার রুহুল আমিন, উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, সাপ্তাহিক বাঁশপত্র পত্রিকার প্রকাশক, মানবজমিন ও একুশে টেলিভিশনের পাবনা প্রতিনিধি আলহাজ্ব রাজিউর রহমান রম্নমী, বাঁশপত্রের সম্পাদক ও সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, চ্যানেল২৪ এর পাবনা প্রতিনিধি শাহীন রহমান, অনাবিল সম্পাদক ইকবাল কবির রনজু, যায়যায়দিন এর পাবনা প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকী, সাংবাদিক আফতাব হোসেন, বকুল রহমান, আব্দুল লতিফ রঞ্জু, পবিত্র তালুকদার, সুদীপ্ত কর্মকার, সালাহউদ্দিন খান সোহেল, মাসুদ রানা, মাকসুদুল হক মাসুদ, সাইফুল ইসলাম, আব্দুল আলীম, এলডিও’র নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা কে এম আতাউর রহমান রানা মাষ্টার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর নুরে আলম সিদ্দিকী মঞ্জু ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন প্রমুখ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)