শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » সাংবাদিক সম্মেলনে জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও আ’লীগ নেত্রী পিয়ার অভিযোগ
প্রথম পাতা » পাবনা » সাংবাদিক সম্মেলনে জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও আ’লীগ নেত্রী পিয়ার অভিযোগ
রবিবার ● ১৮ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক সম্মেলনে জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও আ’লীগ নেত্রী পিয়ার অভিযোগ

---ঈশ্বরদী প্রতিনিধি :: (৪ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৭মি.) পাবনা জেলা আওয়ামীলীগের কয়েকজন নেতা একটি চক্রের মাধ্যমে আমাকে হত্যার হুমকি দিচ্ছেন। একই সাথে তারা আমার কর্মীদের ও বিভিন্ন থানার ওসিদের মোবাইল ফোনে ভয়ভীতি প্রদর্শণ, নির্বাচন থেকে সরে দাঁড়ানো,প্রকাশ্যে ব্যালটে সীল মেরে নেওয়া এবং নির্বাচন বাঞ্চালেরও হুমকি দিচ্ছেন। ১৮ ডিসেম্বর রবিবার সকালে হাসপাতাল রোডের নিজ বাড়িতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে পাবনা জেলা পরিষদ নির্বাচনের একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামীলীগ নেত্রী মাহজেবিন শিরিন পিয়া এসব অভিযোগ করেন।

এ সময় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় পত্রিকার সম্পাদকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে পিয়া অভিযোগ করে আরো বলেন,নির্দলীয় নির্বাচন হবে বলে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। সে কারণে আমি ৬৪ জেলার মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য।

মনোনয়ন পত্র দাখিলের পর জেলা আওয়ামীলীগের একটি চক্র আমাকে মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য হুমকি দেয়। পাবনা শহরে আমার গাড়িকে বেরিকেড করার ঘোষণা দেওয়া হয়। সকল হুমকি ও বাধা উপেক্ষা করে নির্বাচন করছি। আমার অবস্থান ভাল দেখে এখন আমাকে হত্যার হুমকি দিয়ে ঘোষণা দেওয়া হয়েছে প্রকাশ্যে জোরপূর্বক ব্যালটে সীল মেরে নেওয়া হবে। এজন্য আমি ঐসব নেতাদের বিরুদ্ধে আচরণ বিধি লংঙ্গনের অভিযোগ এনে জেলা প্রশাসকসহ নির্বাচন কমিশনে লিখিত আবেদন করেছি । পিয়া হুমকি দাতাদের ইংগিত করে আরো বলেন,কালো টাকা ও পেশি শক্তি দিয়ে নির্বাচন হয়না।আমি নিজে শিক্ষিত ও প্রতিষ্ঠিত।

প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। জনগণ,ভোটার ও আল্লাহ আমার সাথে আছেন। আমাকে যতই হুমকি দেওয়া হোক আমি নির্বাচন থেকে এক পা ও সরবোনা।





আর্কাইভ