শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পাবনা » সাংবাদিক সেলিম সরদারের বিচার চাইলেন পিয়া
প্রথম পাতা » পাবনা » সাংবাদিক সেলিম সরদারের বিচার চাইলেন পিয়া
বুধবার ● ৪ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক সেলিম সরদারের বিচার চাইলেন পিয়া

---ঈশ্বরদী প্রতিনিধি :: (২১ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.২৬মি.) পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া বলেন, আল্লাহ ভালবেসে যাদের ক্ষমতা ও মর্যাদা দিয়েছেন তাঁদের মান-সম্মান ও ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই।

ঈশ্বরদীর একজন সাংবাদিক আমার বিরদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন। আমি এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি । আমি ঘৃণাভরে এই মিথ্যা সংবাদ প্রত্যাখান করে প্রেসক্লাব ও সাংবাদিকদের কাছে তার বিচার দাবী করছি । ৩ জানুয়ারি মঙ্গলবার রাতে ঈশ্বরদী প্রেসক্লাবের ভিআইপি হলরুমে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ।
সদ্য সমাপ্ত পাবনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পিয়া বলেন, ঈশ্বরদী থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক ঈশ্বরদী’ পত্রিকার সম্পাদক সেলিম সরদার গত ৩ জানুয়ারি মঙ্গলবার প্রকাশিত পত্রিকায় আমার বিরদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন। আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করেছেন। সংবাদ প্রকাশের আগে সে আমার কোন বক্তব্য নেয়নি।

আমার স্বামীর নাম উল্লেখ করে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা। আমি বিশ্বাস করি আমার স্বামী আবুল কালাম আজাদ মিন্টু আমাকে ভোট দিয়েছেন। ইতিপূর্বেও সেলিম সরদার আমার বিরদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছিল। সে শুধু আমার বিরুদ্ধেই নয়-এরআগে ঈশ্বরদীর আওয়ামী লীগের বিরুদ্ধে, আমার পিতা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, আমার স্বামী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছিল। সেলিম সরদার আওয়ামী লীগের শত্রু এবং ঈশ্বরদীবাসীর শত্রু।

ওর মতো মিথ্যাবাদী, নীতিভ্রষ্ট সাংবাদিকের জন্য সকল সাংবাদিক সমাজের সম্মানহানী হচ্ছে। এসময় পিয়া উপস্থিত প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
পাবনা জেলা পরিষদ নির্বাচনের প্রসঙ্গ টেনে নারী নেত্রী পিয়া বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। আমি পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রার্থী রেজাউল রহিম লালকে অভিনন্দন জানিয়েছি। যা এদেশের রাজনীতিতে সচারাচর দেখা যায় না। বিজয়ী প্রার্থী লাল আংকেলকে স্বপরিবারে আমার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। নির্বাচনে বহু প্রভাবশালী নেতা ও গুনী নেতারাও যুগে যুগে পরাজিত হয়েছেন। তারা কেউ রাজনীতি ছেড়ে দেয়নি। আমি পরাজয় থেকেই শিক্ষা নিয়ে পরবর্তীতে জয়ের পথেই এগিয়ে যাবো। আল্লাহ চাইলে এর চেয়েও বড় কোন জায়গায় আমাকে বিজয়ী করতে পারেন। আমি বিশ্বাস করি রাজনীতিতে শেষ বলে কোন কথা নেই। জনগণের সেবা করার জন্য আমৃত্যু পর্যন্ত জনগণের সাথেই থাকবো। জনগণই একদিন আমাকে নিদিষ্ট লক্ষ্যে পৌঁছে দিবেন।





আর্কাইভ