শিরোনাম:
●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
রাঙামাটি, শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » এক্সক্লুসিভ » মূলধারার রাজনীতি নিয়ে টরন্টোতে সেমিনার
প্রথম পাতা » এক্সক্লুসিভ » মূলধারার রাজনীতি নিয়ে টরন্টোতে সেমিনার
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মূলধারার রাজনীতি নিয়ে টরন্টোতে সেমিনার

---কানাডার মূলধারার রাজনীতি ও নির্বাচনী প্রক্রিয়ায় বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ বাড়াতে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কানাডা। এই লক্ষ্যে সংগঠনটি আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার ডেনফোর্থের এক্সেস পয়েন্টের কনফারেন্স রুমে সেমিনারের আয়োজন করেছে।
প্রসঙ্গত মূলধারার রাজনীতি ও নির্বাচন নিয়ে টরন্টোর বাঙালি কমিউনিটিতে এই ধরনের আয়োজন এই প্রথম।
কানাডার নির্বাচন ও বাংলাদেশি কমিউনিটির ভূমিকা শীর্ষক এই সেমিনারে ইলেকশন কানাডার প্রতিনিধি হিসেবে রিটার্নিং অফিসার জেস পলিন মূল বক্তব্য উপস্থাপন করবেন। এ ছাড়াও বিশেষজ্ঞ আলোচক হিসেবে সেটেলমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ফ্যামিলি সার্ভিসেসের সাবেক নির্বাহী পরিচালক, কানাডার ফেডারেল সরকারের সম্মানজনক সিটিজেনশিপ অ্যাওয়ার্ড বিজয়ী ড. কাজী সদরুল হক, জর্জ ব্রাউন কলেজের ইংরেজির অধ্যাপক ড. সুজিত দত্ত, বেসরকারি সংস্থা এক্সেস পয়েন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা ড. আলমগীর, টরন্টো স্টারের স্টাফ রিপোর্টার তামারা খন্দকার বিষয়বস্তুর ওপর আলোচনা করবেন। এতে সভাপতিত্ব করবেন অ্যালামনাইয়ের সভাপতি ও সাংবাদিক শওগাত আলী সাগর।সভায় উপস্থিতি
৩০৭৯ ডেনফোর্থ অ্যাভিনিউতে (ভিক্টোরিয়া পার্ক ও ডেনফোর্থ ইন্টারসেকশনের গ্যাস স্টেশনসংলগ্ন) এক্সেস পয়েন্ট মিলনায়তনে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এই আলোচনা কমিউনিটির সকলের জন্য উন্মুক্ত। আসনসংখ্যা সীমিত থাকায় অংশগ্রহণে আগ্রহীদের [email protected] এই ইমেইলে নিবন্ধন করে আসন সংরক্ষণ করতে হবে।
১৩ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় ডেনফোর্থের রেডহট তন্দুরিতে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সভায় সিইউএএসি সিভিক এনগেজমেন্ট ইনিশিয়েটিভ প্রোগ্রামের অনুমোদন ও কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের সভাপতি শওগাত আলী সাগরের সভাপতিত্বে এই সভায় আলোচনায় অংশ নেন অ্যালামনাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া, বাহাউদ্দিন বাহার, তাপস ভট্টাচার্য, মিনারা বেগম, সমর পাল, সুধান রায়, শফিউদ্দিন আহমেদ, অনুপ সেনগুপ্ত, সৈয়দা সেলিনা সারোয়ার, এ এম এম তোহা, নাজমুল মুন্সী, খোরশেদ আলম, কামরুল আলম চৌধুরী, কানিজ ফাতেমা, গিয়াসউদ্দিন আহমেদ ও তারেক কামাল প্রমুখ।





আর্কাইভ