শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » পাবনা » কমরেড জসিম উদ্দিন মন্ডল আর নাই
প্রথম পাতা » পাবনা » কমরেড জসিম উদ্দিন মন্ডল আর নাই
সোমবার ● ২ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমরেড জসিম উদ্দিন মন্ডল আর নাই

---পাবনা প্রতিনিধি :: (১৭ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৬মি.) বিপ্লবী শ্রমিক কমিউনিষ্ট পার্টির উপদেষ্টা ও বর্ষিয়ান বাম রাজনীতিক কমরেড জসিম উদ্দিন মন্ডল ২ অক্টোবর সোমবার সকাল ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বার্ধক্য জনিত অসুস্থতায় তাকে ৩০ সেপ্টেম্বর ঢাকার হেলথ এন্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
পাকিস্থান আমলে জসিম উদ্দিন মন্ডল উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন শ্রমিক এলাকায় সক্রিয়ভাবে আন্দোলন-সংগ্রামে জড়িয়ে পড়েন। অনেকবার তিনি কারাবরণ করেছেন। তার শ্রমিক জনসভা গুলোতে সাধারণ মানুষের ভাষায় বক্তব্য রাখতেন বলে সমাবেশ গুলোতে প্রচুর মানুষ উপস্থিত হত। এসময় তিনি হয়ে যান লাল ঝান্ডা পার্টির কর্মী। কমরেড জসিম উদ্দিন মন্ডল সারাজীবন খেটে খাওয়া মানুষের জন্য রাজপথে লড়েছেন। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে প্রায় ২৩ বছর জেল খেটেছেন।
কমরেড জসিম উদ্দিন মন্ডলের জন্ম ১৯২২ সালে নদিয়া জেলা (বর্তমান কুষ্টিয়া) দৌলতপুর থানার খালিদাসপুর গ্রামে নানার বাড়িতে। তার বাবা মরহুম হাওস উদ্দিন মন্ডল। মা মরহুমা জহুরা খাতুন। রাজনীতির হাতে খড়ি কলকাতায়। বৃটিশ খেদাও আন্দোলন, কৃষক আন্দোলন, তে-ভাগা আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল। মহান ভাষা আন্দোলনের সময় তিনি জেলে থাকলেও রাজপথের মিছিলে থাকতো তার মন। ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন, ১৯৬৯ গণ অভ্যুত্থানসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ছিলেন নিবেদিত মুক্তিযুদ্ধের সংগঠক।
তার স্ত্রী ও বড় ছেলে ইতিপূর্বে মারা গেছেন, বর্তমানে তার ৫ মেয়ে ও নাতি-নাতনি রয়েছেন।
তার জামাতা মুক্তযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি ফজলুর রহমান ফান্টু ও পাবনা জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক আহসান হাবিব জানান ঢাকার সিপিবি  মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় শ্রদ্ধাজ্ঞাপন শেষে সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনিতিক, সাংস্কৃৃতিককর্মী ও সর্ব স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশবিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা শেষে ঈশ্বরদীতে মরদেহ নিয়ে আসবেন। ঈশ্বরদীতে শদ্ধা নিবেদন শেষে বুধবার দাফন করা হবে।





আর্কাইভ