শিরোনাম:
●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
রাঙামাটি, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » পাবনা » নাটোরের সিংড়া পৌর নির্বাচন: পোষ্টারে ছেয়ে গেছে পৌর এলাকা
প্রথম পাতা » পাবনা » নাটোরের সিংড়া পৌর নির্বাচন: পোষ্টারে ছেয়ে গেছে পৌর এলাকা
সোমবার ● ২৩ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাটোরের সিংড়া পৌর নির্বাচন: পোষ্টারে ছেয়ে গেছে পৌর এলাকা

---

মোল্লা মোঃ এমরান আলী রানা, সিংড়া প্রতিনিধি::
নির্বাচন কমিশনের ঘোষণামত পৌর নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, পৌর এলাকায় ততই বাড়ছে প্রার্থীদের পদচারণা আর গণসংযোগ৷ পৌর এলাকা ছেয়ে যাচ্ছে পোষ্টার-বিলবোর্ডে৷ অপরদিকে রাজনৈতিক দলের প্রতীকে মেয়র নির্বাচনের ঘোষণা দেয়ায় বিভিন্ন প্রার্থীরা মনোনয়ন পেতে যোগাযোগ রক্ষা করে চলেছেন সংশ্লিষ্ট দলের স্থানীয় ও জেলার নেতাদের সাথে৷ তারা নেতাদের কাছে তুলে ধরছেন রাজনীতিতে তাদের দীর্ঘদিনের অবদান,জনসমর্থন৷ আর অধিকতর যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে প্রমাণ করতে যোগাযোগ রক্ষার পাশাপাশি সমর্থনও নিচ্ছেন তৃণমূল নেতৃবৃন্দের ৷ শোনা যাচ্ছে, আগামী পৌরসভার মেয়র পদে নির্বাচনে আওয়ামী লীগের একজন, বিএনপির ৪জন ও জামায়াতের একজনসহ মোট ৬জন প্রার্থীর নাম৷
এদিকে গত ২১শে নভেম্বর সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় মেয়র নির্বাচনে একক প্রার্থী হিসেবে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসকে সমর্থন দেয়া হয়৷ তিনি সিংড়া উপজেলা শিল্প ও বণিক সমিতিরও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন৷
এক প্রশ্নের জবাবে জান্নাতুল ফেরদৌস এ প্রতিনিধিকে বলেন, একক প্রার্থী হওয়ায় তিনি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন এবং বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সিংড়া পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলবেন৷
সরেজমিনে সিংড়া পৌর এলাকা ঘুরে দেখা যায়, স্থানীয় বাস টার্মিনাল সহ পৌর এলাকার সর্বত্রই সম্ভাব্য প্রার্থীদের দোয়া ও সমর্থন চেয়ে বিলবোর্ড এবং পোস্টার৷ নির্বাচনকে কেন্দ্র করে তরুন সমাজে সেবক জান্নাতুল ফেরদৌস আওয়ামী লীগের একক প্রার্থী হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উত্‍সাহ উদ্দীপনা দেখা গেছে ৷ অপর দিকে বিএনপির নেতাকর্মীদের ভেতরে এখনো নির্বাচনী আমেজ দেখা যাচ্ছে না৷ তবে জামায়াত প্রার্থী প্রচার প্রচারনায় অনেকটা সক্রিয় রয়েছে৷
আর বিএনপি থেকে মেয়র পদে মনোনয়ন চাইবেন, বর্তমান মেয়র মু.শামিম আল রাজি মো: শিহানুর রহমান,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ, বিএনপি নেতা এম এ মালেক রানা ও কাউন্সিলর মীর মো: শফিকুল ইসলাম জুইস৷
শামিম আল রাজি পৌর বিএনপির সভাপতি ও বাংলাদেশ পৌর এ্যাসোসিয়েসনের (ম্যাব) মহাসচিব৷ তিনি দীর্ঘ ১৫বছর যাবত পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন৷ এবারও তিনি মেয়র পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন৷
মনোনয়ন বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ জানান, তিনি দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত৷ বিএনপির দুর্দিনে অন্যান্য নেতারা যখন নিজেদের বাঁচাতে আত্মগোপনে ছিলেন তখন তিনি ২০ দলীয় জোটের উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে তিনি দলের নেতাকর্মীদের পাশে ছিলেন৷ মামলা হামলায় জর্জরিত বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের জামিনসহ সকল প্রকার সহযোগিতায় তিনি ছিলেন অগ্রগণ্য ৷ এ হিসেবে তিনি মনোনয়ন প্রত্যাশী৷ দলীয় মনোনয়ন পেলে তিনি জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন৷
বিএনপি নেতা এম এ মালেক রানা জানান, গত পৌর নির্বাচনেও তিনি মেয়র প্রার্থী ছিলেন৷ জেলা বিএনপির সভাপতি এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু তাকে জানিয়েছিলেন তিনি যদি মনোনয়ন প্রত্যাহার করে নেন তবে পরের বার (এবার) তাকে মনোনয়ন দেয়া হবে৷
এক প্রশ্নের জবাবে তিনি দাবী করেন, দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে তার সখ্যতা রয়েছে৷ এরপরেও যদি দলীয় মনোনয়ন না পান তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছেন৷
এদিকে পৌর নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচনে অংশ গ্রহণ করবেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য জয়নাল আবেদীন৷ তিনি পৌর শহরের নিংগইন জোড়মল্লিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন৷ এছাড়াও তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ।

আপলোড : ২৩ নভেম্বর ২০১৫: বাংলাদেশ : সময়: সন্ধ্যা ৬.৩৯মিঃ





আর্কাইভ