শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » চলনবিলে ধান ও চালের বাজারে অসংগতির ফলে ব্যবসায় স্থবিরতা : ৭০ শতাংশ মিল চাতাল বন্ধ
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » চলনবিলে ধান ও চালের বাজারে অসংগতির ফলে ব্যবসায় স্থবিরতা : ৭০ শতাংশ মিল চাতাল বন্ধ
শুক্রবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলনবিলে ধান ও চালের বাজারে অসংগতির ফলে ব্যবসায় স্থবিরতা : ৭০ শতাংশ মিল চাতাল বন্ধ

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি ::  চলনবিল এলাকার কৃষকেরা কিছু দিন পূর্বে জমি থেকে আমন ধান, বীনা সেভেন, ব্রীধান উনচল্লিশ, স্বর্ণাসহ বিভিন্ন জাতের ধান কেটে ঘরে তুলেছেন। ধানের ভর মৌসুমের পর পর প্রতি মন বোনা আমন ধান ৭শ ৫০ টাকা বা এর কিছু কম বেশি দামে বিক্রি হলেও এখন তা ৬শ ৩০ থেকে ৬শ ৪০ টাকায় নেমে এসেছে। একই সময় প্রতি মন ব্রীধান-উনত্রিশ ৮শ ৬০ টাকায় বিক্রি হলেও এখন ৮শ টাকায় বিক্রি হচ্ছে। ধানের দাম বাড়তে পারে এ আশায় ভর মৌসুমে চলনবিল এলাকার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, গুরুদাসপুর, বড়াইগ্রাম, সিংড়া, তাড়াশ, উল্লাপাড়ার পশ্চিমাংশসহ আশ পাশ এলাকার ধান চাল ব্যবসায়ীরা বেশি দামে ধান কিনে এখন কম দামে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ধানের বাজারের সাথে চালের বাজারের অসংগতির ফলে এ এলাকার ব্যবসায়ীরা ক্ষতি গ্রস্থ হচ্ছেন। পাশা পাশি চালের ক্রেতা সংকট দেখা দেওয়ায়, এ এলাকার নদ নদীতে নৌচলাচল বন্ধ হয়ে যাওয়ায়, কয়েক মাস যাবত ক্রমাগত লোকসান হওয়ায় চলনবিল এলাকার ৭০ শতাংশ মিল চাতাল বন্ধ হয়ে গেছে। ফলে ব্যবসা বানিজ্যে স্থবিরতার পাশাপাশি কয়েক হাজার চাতাল শ্রমিক বেকার হয়ে পরেছেন।
এ ব্যাপারে গুরুদাসপুর মিল চাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল হক শেখ বলেন, গুরুদাসপুরে প্রায় দুই শত মিল চাতাল রয়েছে। এর মধ্যে ৭০ থেকে ৭৫ টি সচল আছে। ক্রমাগত লোকসানের মুখে বাঁকি গুলো বন্ধ হয়ে গেছে। কয়েক মাস যাবত এলসির মাধ্যমে ভারত থেকে আমাদের দেশে স্বর্ণা, বালাম, মিনিকেট চাল আমদানীর ফলে এ অবস্থা বলে বলেন তিনি।
তিনি আরো বলেন, ধানের ভর মৌসুমে কাচা ভেজা ধান ৭শ থেকে ৭শ ১৫ টাকায় বিক্রি হয়। পক্ষ কাল পরে মন প্রতি ধানের দাম ৫০ টাকা বেড়ে যায়। সর্বশেষ গত শনিবার চাঁচকৈড় হাটে প্রতি ৩৮ কেজি ব্রীধান উনচল্লিশ ৭শ ২০ টাকা থেকে ৭শ ৪০ টাকায়, ব্রীধান উনত্রিশ ৭শ ৪০ থেকে ৭শ ৫০ টাকায়, বোনা আমন ৬শ ৭০ থেকে ৭শ টাকায় বিক্রি হয়েছে। প্রতি বস্তা ধান সিদ্ধ শুকানো ক্রাসিং বাবদ ৭০ টাকা খরচ হয়। সর্টিং প্রতি কেজি ১ টাকা। সর্টিং এর সময় কিছু ঘাটতি হয়। কয়েক মাস যাবত ধান কিনে চাল করে প্রায়শই লোকসান হচ্ছে ব্যবসায়ীদের। গত এক সপ্তাহে চালের বাজার প্রতি কেজিতে কমেছে দুই-তিন টাকা। চালের নি¤œগতির এ বাজারে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। অনেক ব্যবসায়ী সরকারি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে এখন কিস্তি পরিশোধ করতে পারছেন না। বর্তমান চালের ৫০ কেজির বস্তায় ১শ৫০ টাকার মতো লোকসান যাচ্ছে। এ ছাড়া কয়েক হাজার শ্রমিক বেকার জীবন যাপন করছেন।
চাটমোহর উপজেলা মিল চাতাল মালিক সমিতির সভাপতি প্রফেসর আব্দুল মান্নান বলেন, চাটমোহর উপজেলায় ৬৮ টি মিল চাতাল রয়েছে। এর মধ্যে ১০ থেকে ১২ টি সচল আছে। সচল মিলগুলোর মধ্যে ৭ থেকে ৮ টি মিল সামান্য কিছু করে ধান সিদ্ধ করে কোন রকমে দাঁড়িয়ে আছে। ক্রমগত লোকসানের মুখে বাঁকিগুলো বন্ধ হয়ে গেছে। মিল চাতাল মালিকরা এক সপ্তাহে যে ধান কিনছে পরের সপ্তাহেই এক থেকে দেড়শ টাকা দাম নেমে যাচ্ছে। বাজারে চাউলের কোন ক্রেতা নেই বললেই চলে। অব্যহত লোকসানের ফলে মালিকরা নতুন করে ধান ক্রয় করে চাল তৈরি করতে রাজি নয়।
তিনি আরো বলেন, এমন পরিস্থিতিতে কোন মিল চাতাল ব্যবসায়ী এই ব্যবসা করতে চাইবে না। লাভের আশায় মিল চাতাল চালু করলেই লেবার খরচসহ অন্যান্য অনেক খরচ অবধারিত হবেই। যদি বার বার এমন লোকশান হয় তবে অনেক ব্যবসায়ী মূলধন হারিয়ে ঋণের চাপে পথে বসা ছাড়া উপায় নেই।
চাটমোহরের চালের বৃহত মোকাম মির্জাপুর হাটে ধান চালের ব্যবসা করেন মির্জাপুর গ্রামের আজিজল ফকির। তিনি বলেন, বৃহস্পতিবার মির্জাপুর হাটে প্রতি মন ব্রীধান উনত্রিশ ৮শ টাকায় এবং বোনা আমন ৬শ ৫০ টাকায় বিক্রি হয়েছে। এক মাস পূর্বে প্রতি মন ব্রীধান উনত্রিশ ৮শ ৬০ টাকায় এবং বোনা আমন ৭শ ৫০ টাকায় বিক্রি হয়েছে। এক মাস পূর্বে যারা ধান কিনে রেখেছেন এখন দাম কমে যাওয়ায় তারা লোকসানের মুখে। এ ছাড়া এ এলাকার চাল নৌপথে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ি, শরীয়তপুর, মাদারীপুর, নরসিংদীসহ দেশের অন্যান্য এলাকায় পাঠানো হতো। নদীর নাব্যতা সংকটের কারণে এখন ছোট ছোট নৌকায় প্রথম ভাঙ্গুড়ার নৌবাড়িয়া ও এর চেয়ে অপেক্ষাকৃত বড় নৌকায় চাল নিয়ে ফরিদপুরের নারাণপুরে বড় ট্রলারে লোড করা হচ্ছে। ফলে বাড়ছে চালের পরিবহন খরচ। মির্জাপুর ও এর আশপাশ এলাকার শতাধিক মিল চাতাল থাকলেও পঁচিশ-ত্রিশটি চাতাল সচল আছে। ক্রমাগত লোকসান হওয়ায় বাঁকিরা ব্যবসা বন্ধ রেখেছে। সব মিলিয়ে আমরা এখন নাজুক অবস্থা পার করছি।
একতা রাইস মিলের সত্তাধিকারী নিমাই ঘোষ বলেন, এ এলাকায় চালের ক্রেতা এখন খুব কম। প্রতি বস্তা চালে ১শ টাকা লোকসান যাচ্ছে। প্রয়োজন থাকা সত্ত্বেও অনেকে চাল বিক্রি করতে পারছেন না। গত বৈশাখ-জৈষ্ঠ মাসে কিছু লাভ হলেও তার পর থেকে এ পর্যন্ত প্রায় সাত-আট মাস যাবত লোকসান যাচ্ছে আমাদের।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)