শিরোনাম:
●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু
রাঙামাটি, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ » শিশু ফাহিমকে অমানুষিক নির্যাতনকারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি
প্রথম পাতা » অপরাধ » শিশু ফাহিমকে অমানুষিক নির্যাতনকারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি
সোমবার ● ৮ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিশু ফাহিমকে অমানুষিক নির্যাতনকারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

---কুষ্টিয়া  প্রতিনিধি ::  প্লাষ্টিকের একটি কলমদানী ভাঙ্গার কারণে কুষ্টিয়ায় মাদ্রাসার এক শিক্ষক ৯ বছরের শিশু রাসেল শেখ ওরফে ফাহিমকে অমানুষিক নির্যাতন করার অভিযোগে কুষ্টিয়া অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২০১৩ সালের শিশু নির্যাতন প্রতিরোধ আইনের ৭০ ধারায় মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন নির্যাতিত শিশু ফাহিমের বড় ভাই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের আব্দুল হামিদ শেখের পুত্র আরজু শেখ । আদালতের বিচারক মো: রেজাউল করিম আজ ৮ এপ্রিল মামলাটি আমলে নিয়ে আসামী আব্দুল জব্বারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন । মামলা নং সিআর-৩৪৩/১৯ ।

বাদীর পক্ষে মামলাটি রুজু করেন কুষ্টিয়া বারের সিনিয়র আইনজীবি এ্যাড. আব্দুল বারী, এ্যাড. রফিকুল ইসলাম সবুজ ও এ্যাড. ইকবাল হোসেন ।
মামলার বাদী নির্যাতিত শিশু ফাহিমের বড় ভাই আরজু শেখ মামলার আরজিতে উল্লেখ করেন,তার পিতা দরীদ্র হওয়ার কারণে ছোট ভাই রাসেল শেখ ওরফে ফাহিমকে গত ৯ জানুয়ারী কুষ্টিয়া হাউজিং এষ্টেটের এ-ব্লক ২৩০ নং বাসার মকবুল হোসেন-সামসুন্নাহার হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করেন। ফাহিম অত্যন্ত শান্ত প্রকৃতির ছেলে। সে দু-একদিন পর পরই মোবাইল করে তার বড় ভাই এর সাথে কখনো মায়ের সাথে কথা বলতো। কিন্তু গত ৭ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত ফাহিম মা কিংবা ভাই এর সাথে কথা না বলায় তারা চিন্তিত হয়ে পড়েন। মামলার বাদী আরজু শেখ ওই প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল জব্বারের মোবাইলে ফোন দিয়ে যোগযোগের চেষ্টা করলেও তিনি তার ফোন রিসিভ না করায় তারা আরো শংকিত হয়ে পড়ে। বাধ্য হয়ে তিনি তার মাকে সাথে নিয়ে গত ১৬ মার্চ ওই প্রতিষ্ঠানে যায় এবং শিক্ষক আব্দুল জব্বারের সাথে যোগাযোগ করে ফাহিমের সাথে দেখা করতে চান। শিক্ষক আব্দুল জব্বার বলেন, ফাহিম ভালো আছে। আপনাদের সাথে দেখা করানো যাবে না। আপনারা বাড়ি চলে যান। এ সময় বাদীর সাথে শিক্ষক আব্দুল জব্বারের তুমুল বাক-বিতন্ডায় চিল্লাচিল্লি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং স্থানীয়দের সহযোগিতায় আটকে রাখা ফাহিমকে উদ্ধার করেন।
বাদী আরজু শেখ আরো জানান,নির্যাতিত ফাহিম আমাকে ও মাকে দেখে কান্নায় ভেঙ্গে পড়ে। সে সকলের সামনে শিক্ষক আব্দুল জব্বারের নির্যাতনের করুন কাহিনী তুলে ধরে। ফাহিমের সাথে থাকা সিয়াম (১০) নামের অপর এক শিশু জানায় একটি প্লাষ্টিকের কলমদানী (মাত্র ২০ টাকা দাম) ভাঙ্গার কারনে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে যেয়ে ফাহিমকে বেতের লাঠি দিয়ে পিটাতে থাকে । ফাহিম মেঝেতে পড়ে গেলে তার পা এর তালুতে চরম আঘাত করে লাঠি ভেঙ্গে ফেলে। ফাহিম ৩/৪ দিন হাটতে পারেনি।
খোঁজ নিয়ে জানাগেছে ফুলের মত নিষ্পাপ ওই শিশুকে অমানবিক নির্যাতনের পর কোন চিকিৎসা না দিয়ে নরপশু ওই শিক্ষক তাকে ৯ দিন আটক রেখে ঘটনাটি কাউকে না বলার জন্য শাসাতে থাকে। দীর্ঘ ৮দিন শিশু সন্তানের কোন খবর না পেয়ে ফাহিমের মা ও বড় ভাই ওই শিক্ষা প্রতিষ্ঠানে এসে স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ শিশু ফাহিমকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায় । এ সময়ও ওই শিক্ষক ফাহিমের মা ও তার বড় ভাইকে হুমকি ধামকি প্রদান করে এবং গালি গালাজ দেয়। এ ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে।
নির্যাতিত ফাহিম জানায় তাকে কোন চিকিৎসা দেয়া হয়নি এমনকি একটি কক্ষে আটকে রেখে শাসানো হত এই কথা কাউকে বললে তাকে মেরে ফেলা হবে।
ফাহিমের মা মোছা: মমতা খাতুন বলেন দেশে কি কোন বিচার নেই । আমরা গরীব বলে কি বিচার পাবো না । ফাহিমের ভাই আরজু শেখ বলেন আমার ভাই এর নির্যাতনের বিচার চাই । তিনি বলেন আদালতে মামলা করায় আমাকে ভয়ভীতি দেখানো হচ্ছে । সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন বিষয়টি দেশের প্রধানমন্ত্রীসহ মানবাদিকার সংস্থা গুলোর কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন যাতে আর কোন শিশু যেন শিক্ষা প্রতিষ্ঠানে এমন ভাবে নির্যাতিত না হয়। তিনি আরো জানান শিক্ষক আব্দুল জব্বার অধিকাংশ সময় ইউটিউব ও ফেসবুক নিয়ে পড়ে থাকেন।
এ ব্যাপারে শিক্ষক আব্দুল জব্বারের সাথে যোগাযোগ করলে তার সেলফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।





অপরাধ এর আরও খবর

রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)