শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » পাবনা » দখল দূষণে অস্তিত্ব সংকটে বড়াল নদী
প্রথম পাতা » পাবনা » দখল দূষণে অস্তিত্ব সংকটে বড়াল নদী
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দখল দূষণে অস্তিত্ব সংকটে বড়াল নদী

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি  :: পাবনার চাটমোহরের বুকচিরে প্রবাহিত হয়েছে বড়াল নদী। দখল ও দূষণে ধুঁকছে দেশের অন্যতম নদী বড়াল। মারাত্মক সব কেমিক্যাল বর্জ্যে অনেক আগেই দূষিত হয়েছে এ নদীর পানি। কচুরিপানায় এখন ভরপুর। বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধময় বিষ। নদীর তলদেশে জমাট বেঁধেছে পলিথিনের স্তর আর রকমারি বর্জ্য। সর্বোপরি নদীকে গিলে খাচ্ছে পলিথিন, পোড়া তেল, মবিল, পৌরসভার পয়ঃবর্জ্য, গৃহস্থালী বর্জ্য ও নদীর পাড়ে নির্মিত কাঁচা পায়খানা এবং নদীর পারের বাসা বাড়ীর পাকা পায়খানার পাইপ। বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে নদীটি। এদিকে দূষণের পাশাপাশি বাড়ছে নদী দখলের ঘটনাও। আদালতের রায় উপক্ষা করে প্রতিদিনই নদীর কোনো না কোনো স্থান ভরাট করা হচ্ছে।

বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস,এম মিজানুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, নদীর উভয় তীরে এখনো কাঁচা-পাকা কয়েক’শ অবৈধ স্থাপনা রয়েছে। যা উচ্ছেদ করা জরুরি। হাসপাতাল বর্জ্য ফেলা হচ্ছে বড়ালে। পৌরসভার ড্রেন দিয়ে বর্জ্য যাচ্ছে নদীতে। গরু মহিষের কষাইরা গরু মহিষ যবাই করে তার বর্জ্য পেলছে নদীতে। নদীতে ফেলা হচ্ছে বিভিন্ন ধরনের আবর্জনা। চাটমোহর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় বিরাজ করছে নানারকম অব্যবস্থাপনা। ময়লা এসে সরাসরি মিশে যাচ্ছে বড়াল নদীর পানিতে।

বড়ালের ¯্রােত না থাকায় বিষাক্ত বর্জ্য, ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। সে সঙ্গে ভরাট হয়ে যাচ্ছে নদীর তলদেশ। জমা হয়েছে পলিথিনের স্তর । কচুরিপানায় পরিপূর্ণ এখন নদীটি। নদীর দুই পাড়ে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। চাটমোহর পুরাতন বাজার এলাকায় বড়াল নদীর পাড়ে গড়ে উঠেছে মার্কেট। কাপড় ব্যবসায়ীরা ইচ্ছেমতো মাটি ফেলে নদী ভরাট করে পাকা খুটি পুঁতে দোকানঘর নির্মাণ করছেন। নতুন বাজার খেয়াঘাট দখল হয়ে আছে কষাইদের হাতে। নদীর বুকে আবাদ হচ্ছে বিভিন্ন ফসলেরও।

২০০৮ সালে বড়াল নদীকে রক্ষা করার জন্য গড়ে ওঠে বড়াল রক্ষা আন্দোলন কমিটি। শুরু হয় বড়াল রক্ষা আন্দোলন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), রিভারাইন পিপলসসহ বিভিন্ন সংগঠন এই আন্দোলনে সমর্থন জোগায়।

অপরদিকে রাজশাহীর চারঘাটে পাউবো কর্তৃক স্লুইসগেট নির্মাণ করে বড়ালকে হত্যা করা হয়। পদ্মা-যমুনার সংযোগ স্থাপনকারী এই বড়াল ক্রমান্বয়ে মৃত্যুর দিকে এগিয়ে যায়। আন্দোলনের ফলে সরকার বড়াল অবমুক্ত করার সিদ্ধান্ত নেয়। বেলা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে। আদালতে বড়াল নদীর সকল ক্রসবাঁধ স্লুইস গেট অপসারণের নির্দেশ দেয়।

এই নির্দেশ মোতাবেক পাউবো চাটমোহর উপজেলার মথুরাপুর-দহপাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ অপসারণ করেছে। চাটমোহরের বোঁথর খেয়াঘাটে ক্রসবাঁধ অপসারণ করে ব্রিজ নির্মাণ করা হয়েছে। রামনগর ক্রসবাঁধ অপসারণ করে নির্মাণ করা হয়েছে ব্রিজ। নতুন বাজার খেয়াঘাটের ক্রসবাঁধ অপসারণ করে কাঁঠের সাঁকো নির্মাণ করে দেওয়া হয়েছে। অপসারণের নির্দেশ আছে চারঘাট স্লুইস গেটেরও।

বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এসএম মিজানুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আদালতের রায় পুরোপুরি বাস্তবায়ন হওয়া জরুরি। নদী দখলকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল মতিন জানান, বড়াল চালু করা এখন সময়ের দাবি। বড়াল পাড়ের লাখ লাখ মানুষ এই নদী চালুর দাবিতে সোচ্চার।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, নদীর দুই পাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, নদী রক্ষায় সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছেন। বড়াল নদীতে অবৈধ দখল ও স্থাপনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিবেশ অধিদপ্তর বগুড়া উপ-পরিচালক মো. আশরাফুজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, পরিবেশ দূষিত হচ্ছে এ ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। নদীতে কোনো প্রকারের কেমিক্যাল বর্জ্য ফেলা যাবে না। নদীটি চালু হয়ে গেলে এ সমস্যা থাকবে না।





আর্কাইভ