শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ মে ২০১৯
প্রথম পাতা » পাবনা » জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েও দুঃস্বপ্ন জাহাঙ্গীরের চোখে মুখে
প্রথম পাতা » পাবনা » জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েও দুঃস্বপ্ন জাহাঙ্গীরের চোখে মুখে
সোমবার ● ১৩ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েও দুঃস্বপ্ন জাহাঙ্গীরের চোখে মুখে

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: খুব ছোট বয়সে বাবা তার মাকে ত্যাগ করে চলে গেছেন। একমাত্র ছেলের ভবিষ্যতের জন্য ছোট শিশুকে তার নানা নানীর কাছে রেখে মাকেও যেতে হয়েছে ঢাকার একটি পোশাক কারখানায়। বাবা মা হীন শিশু নিজের প্রচেষ্টায় ধীরে ধীরে পড়ালেখায় হয়ে ওঠে ভীষন প্রতিভাবান মেধাবী একজন ছাত্র।

এবারের এসএসসি পরীক্ষায় পাবনার চাটমোহর সেন্ট রীটাস হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে জাহাঙ্গীর আলম। সে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামের জাহানারা খাতুনের সন্তান ও জাহের প্রামাণিকের নাতী। তার বাবাকে সে কখনও দেখেনি। মা পোশাক কারখানায় চাকুরী করে যে বেতন পান সব খরচ বাদ দিয়ে সেখান থেকে কিছু টাকা ছেলের পড়াশুনার জন্য পাঠাতেন। সেই টাকা স্কুলছাত্র জাহাঙ্গীরের প্রয়োজনের তুলনায় টাকার পরিমান ছিল নিতান্তই কম। পড়াশুনার পাশাপাশি স্কুল ছুটির দিনে গ্রামেই প্রতিবেশীদের জমিতে দিন মুজুর খেটে টাকা উপার্জন করেছে সে। বই পড়ে শিখেছে ইলেট্রিকের কাজ। গ্রামের বাড়িতে ইলেকট্রিকের ছোট খাটো কাজ করে যে টাকা পেয়ে থাকে সেটা দিয়ে ক্রয় করেছে পড়াশুনার নানা উপকরন। ছোট বেলা থেকেই পড়াশুনায় জাহাঙ্গীর ছিল ভীষন মেধাবী। সে পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ এবং অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। এতো কিছুর পরে অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে সর্বশেষ এসএসসি পরীক্ষায় ঈশর্^াণীয় ফলাফলের পরে জাহাঙ্গীরের ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহণ নিয়ে ভীষন চিন্তায় সে। মায়ের সামান্য উপার্জনের টাকা দিয়ে কিভাবে উচ্চ শিক্ষা গ্রহন করবে সে চিন্তায় যেন দিশেহারা সে। তাহলে কি টাকার অভাবে থেমে যাবে উচ্চ শিক্ষা গ্রহণ।

এসএসসিতে ভাল ফল করেও উচ্চ শিক্ষা গ্রহণ নিয়ে হতাশা ব্যক্ত করে মেধাবী ছাত্র জাহাঙ্গীর আলম বলেন, আমার বাবা থেকেও নেই, মা ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করে যে পরিমান টাকা আমাকে দিতো সেটা দিয়ে আর আমি অন্যের জমিতে কাজ করে কিছু টাকা উপার্জন করে তা দিয়ে এতোদিনে পড়াশুনার কাজে ব্যয় করেছি। এখন আমার স্বপ্ন এইচএসসিতে পড়াশুনার জন্য ঢাকার নটরডেম কলেজে ভর্তি হবো। শুনেছি সেখানে পড়তে হলে অনেক টাকার প্রয়োজন। আমার মা তো ওতো টাকা দিতে পারবে না। আমি সবাইকে গর্ব করে বলতাম বড় হয়ে আমি ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার হব। এখন দেখছি টাকার অভাবে সে স্বপ্ন পুরণ হবেনা বলে মনে হচ্ছে।

মা জাহানারা খাতুন বলেন, আমার ছেলে এতো কষ্ট করে পড়াশুনা করে ভাল রেজাল্ট করেছে সে জন্য আমি ভীষন খুশি। শ্রমিকের কাজ করে যা টাকা পাই সেখান থেকে কিছু টাকা ওর পড়াশুনার জন্য দিতাম। তবে সে টাকা জাহাঙ্গীরের প্রয়োজনের তুলনায় খুব কম। এখন সে বড় ক্লাসে পড়বে, খরচও তো বেড়ে যাবে তাহলে কেমনে এতো টাকা আমি দিবো।
সেন্ট রীটাস হাই স্কুলের প্রধান শিক্ষক সিস্টার মেরী মনিকা রেবারিও বলেন, দারিদ্রতাকে জয় করে লেখাপড়ার মাধ্যমে কিভাবে ভাল ফলাফল করা যায় তার জ¦লন্ত উদাহরন জাহাঙ্গীর আলম। সে ভীষন মেধাবী ও ন¤্র ভদ্র প্রকৃতির। মনের এক অজানা কষ্ট নিয়ে সবার থেকে সব সময়ই সে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে। সমাজের বৃত্তবানদের উচিৎ তার উচ্চ শিক্ষা গ্রহনে তাকে আর্থিক ভাবে সহায়তা করা। আমি তার ভবিষ্যত সুন্দর হোক এই কামনা করি।





আর্কাইভ