শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিক তুষারের উপর সন্ত্রাসী হামলা নিন্দা জানিয়েছে রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাব
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিক তুষারের উপর সন্ত্রাসী হামলা নিন্দা জানিয়েছে রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাব
শুক্রবার ● ১১ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক তুষারের উপর সন্ত্রাসী হামলা নিন্দা জানিয়েছে রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাব

---ষ্টাফ রিপোর্টার :: দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মুজিব উল্ল্যাহ তুষারের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বায়েজিদের তারা গেইট এলাকায় এ ঘটনা ঘটে। বাসা থেকে অফিসে যাওয়ার পথে চট্টগ্রাম পলিটেকনিক্যাল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি ওসমানের নেতৃত্বে ৪-৫ জন সশস্ত্র দুর্বৃত্ত মুজিবের উপর এলোপাথাড়ি হামলা চালায়। হামলায় মুজিবের শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়।
আহত মুজিব বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সাংবাদিক মুজিব জানান, লাঠি, হকিস্টিক ও ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর শুরু করে। হামলার সময় অন্য পথচারীদের দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় সাংবাদিক মুজিব উল্ল্যাহ তুষার সন্ত্রাসীদের নামে বায়েজিদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে সাংবাদিক মুজিব উল্ল্যাহ তুষার’র উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচট মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক ও প্রকাশক এবং রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাব সভাপতি  নির্মল বড়ুয়া মিলন। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক মুজিব উল্ল্যাহ তুষার’র উপর যারা হামলা চালিয়েছে সেসব দুর্বৃত্তকে চিহ্নিত করে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছি। অন্যথায় পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রামের সাংবাদিক সমাজ আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবে। বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খন্দকার সাংবাদিক তুষারের উপর সন্ত্রাসী হামলা ঘটনাটি দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।





আর্কাইভ