শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ মার্চ ২০২০
প্রথম পাতা » পাবনা » করোনা ঝুঁকি বাড়তে পারে : চাটমোহর সাবরেজিষ্ট্রি অফিসে গন জমায়েত
প্রথম পাতা » পাবনা » করোনা ঝুঁকি বাড়তে পারে : চাটমোহর সাবরেজিষ্ট্রি অফিসে গন জমায়েত
সোমবার ● ২৩ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা ঝুঁকি বাড়তে পারে : চাটমোহর সাবরেজিষ্ট্রি অফিসে গন জমায়েত

ছবি : চাটমোহর সাবরেজিষ্ট্রি অফিসে শত-শত মানুষ বসে দাড়িয়ে জমি রেজিষ্ট্রির কাজে ব্যস্ত থাকতে দেখা যায়।মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলায় করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকার মোহাম্মদ রায়হানের বরাত দিয়ে সকল প্রকার সভা সমাবেশ, চায়ের ষ্টল বন্ধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দোকান, ওষুধের দোকান ব্যতীত অন্য দোকান বন্ধ রাখার নির্দেশ এবং এক সঙ্গে দুইয়ের অধিক ব্যক্তিকে একত্রে চলা ফেরা না করতে অনুরোধ জানিয়ে চাটমোহরে যখন মাইকিং করা হচ্ছিল ঠিক এমন সময় আজ ২৩ মার্চ দুপুরে চাটমোহর সাবরেজিষ্ট্রি অফিসে শত-শত মানুষ বসে দাড়িয়ে জমি রেজিষ্ট্রির কাজে ব্যস্ত থাকতে দেখা যায়।
এমন দৃশ্য দেখে হতবাক হয়ে অনেকে জানান, যেখানে উপজেলা প্রশাসন থেকে এক সঙ্গে দুইয়ের অধিক ব্যক্তিকে একত্রে চলা ফেরা না করতে অনুরোধ জানানো হচ্ছে ঠিক এমন সময় উপজেলা পরিষদের মধ্যে শত-শত মানুষের জমায়েত কাম্য হতে পারে না। সাব-রেজিষ্টারের অফিস কক্ষ, অফিসের সামনের চত্ত্বর, দলিল লেখকদের বসবার বৃহত ঘরটি এসময় ছিল প্রায় কানায় কানায় মানুষে পূর্ণ।
এ ব্যাপারে সাব-রেজিষ্টার মোঃ খাইরুজ্জামান মন্ডল বলেন, জমি রেজিষ্ট্রি বন্ধ সংক্রান্ত কোন নির্দেশনা এখনো পাই নি। জনসমাগম যেন কম হয় সে চেষ্টা করছি এবং দলিল লেখকদেরও সেভাবে নির্দেশনা দিয়েছি। ২৪ মার্চ মঙ্গলবারও জমি রেজিষ্ট্রি হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, রবিবার বিকেলে করোনা ভাইরাস বিষয়ে করণীয় সংক্রান্ত সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সভায় বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার উপর গুরুত্ত্ব দেওয়া হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ কল্পে সব দোকানে মূল্য তালিকা টানানো এবং দাম বেশী নিলে ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। সবাইকে ধৈর্যের সাথে বর্তমান পরিস্থিতি মোকাবেলার আহবান জানানো হয়। রবিবার উপজেলার বৃহত পশুর হাট অমৃতাকুন্ডা হাটে পশু বেচাকেনা বন্ধ করে দেয় প্রশাসন। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দোকান, ওষুধের দোকান ব্যতীত অন্যান্য সকল দোকান পাট বন্ধ করে দেন এবং নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ক হ্যান্ডবিল বিতরণ করেন।
সাব-রেজিষ্টার অফিসে ব্যাপক জনসমাগম প্রসঙ্গে জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস বিস্তার রোধের বিষয়টি গভীর ভাবে পর্যবেক্ষণ করছি। এক জায়গায় একত্রে বেশি জন সমাগম যেন না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।





আর্কাইভ