শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ মার্চ ২০২০
প্রথম পাতা » পাবনা » পাবনায় ক্ষুরা রোগে ১৫টি গরুর মৃত্যু
প্রথম পাতা » পাবনা » পাবনায় ক্ষুরা রোগে ১৫টি গরুর মৃত্যু
বুধবার ● ২৫ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনায় ক্ষুরা রোগে ১৫টি গরুর মৃত্যু

ক্ষুরা রোগে আক্রান্ত গরুর ছবিমো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার সাঁথিয়ায় গরু বাছুরের ক্ষুরা রোগের প্রাদুর্ভাব। এ রোগে প্রায় ১৫টি গরু-বাছুর মারা যাওয়ায় খামারী দিশাহারা হয়ে পরেছে। মেডিক্যাল টিম গঠন করে ঘটনাস্থলে চিকিৎসকদের দিয়ে ব্যাগসিনেশন করা হচ্ছে।

প্রাণি সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই গ্রামে গরু-বাছুরের ক্ষুরা রোগ দেখা দেয়। এলাকার খামারিরা প্রাথমিক ভাবে চিকিৎসা করলেও এ রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেতে থাকে।

প্রায় ৫০/৬০টি খামারির খামারের গরু-বাছুর ক্ষুড়া রোগে আক্রান্ত হয়ে পড়ে। এক পর্যায়ে গত ১০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সোনাতলা পশ্চিমপাড়া গ্রামের হারুন-অর রশিদের ৩টা, একই গ্রামের খামারি আব্দুল জলিলের ৩টা, টুকু মোল্লার ২টা, আয়েজ উদ্দিনের ১টা, বকন বাছুরসহ প্রায় ১৫টি গরু-বাছুর মারা গেছে বলে জানা গেছে।

ক্ষুরা রোগের খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হারুনার রশিদ ও উপসহকরী প্রাণি সম্পদ কর্মকর্তা শাহজাহান কবির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মেডিক্যাল টিম গঠন করে খামারিদের গরু-বাছুরের চিকিৎসাসহ ব্যাগসিনেশন করা হচ্ছে।
এলাকাবাসী জানান, উপজেলার সোনাতলা, আমোষ, বোয়াইলমারী, নড়িয়াগদাই, জোড়গাছা গ্রামের খামারিদের প্রায় ৪০/৫০টি গরু-বাছুর ক্ষুরা রোগে আক্রান্ত হয়েছে।

প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হারুনার রশিদ জানান, অফিসে জনবল কম থাকায় ১জন মাত্র উপসহকরী প্রাণি সম্পদ কর্মকর্তাকে নিয়ে আক্রান্ত গরু-বাছুরের চিকিৎসা দেয়া হচ্ছে।
মেডিক্যাল টিম গঠন করে অন্যান্য গরু-বাছুরের ব্যাগসিনেশন করা হচ্ছে। যে কয়েকটি মারা গেছে সেগুলি প্রায় বাছুর। বর্তমানে রোগ অনেকাংশেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

চাটমোহরে হ্যান্ড গ্লোভস ও স্যানিটাইজার বিতরণ
পাবনা :: করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে ২৫ মার্চ দুপুরে পাবনার চাটমোহরের শাহী মসজিদ এলাকায় হ্যান্ড গ্লোভস ও স্যানিটাইজার বিতরণ করেছেন চাটমোহর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কতিপয় তরুন যুবক। শাহী মসজিদ মোড়ে দাড়িয়ে রাস্তায় চলাচলকারী মানুষ ও স্থানীয়দের মাঝে এ সামগ্রীগুলো বিতরণ করেন তারা। দ্যা রিয়েল জীম এর পরিচালক মোঃ তাইজুল ইসলামের সার্বিক সহযোগিতায় যুব ইউনিয়ন থেকে সংগৃহীত স্বাস্থ্য সহায়ক এ সামগ্রীগুলো বিতরণের সময় রবিউল করিম রবি, আলমগীর মোহাম্মদ, আলমগীর হোসেন, কাজী মুন্নু, ওদুদ, মাহিন, তুষার প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় তারা জন সচেতনতা বাড়াতে পরামর্শ দেন।

চাটমোহরে স্বাস্থ্য সহায়ক সামগ্রী সংকট
পাবনা :: পাবনার চাটমোহরে স্বাস্থ্য সহায়ক সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে স্বাস্থ্য সচেতন মানুষ প্রথম দিকেই বিপুল পরিমান হেক্সিসল, হ্যান্ডওয়াশ, ডেটল, স্যাভলন কেনায় এবং প্রয়োজন অনুযায়ী কোম্পানী গুলো সরবরাহ করতে না পারায় এ সংকট দেখা দিয়েছে। এখনো যারা এসব সামগ্রী কিনেন নি তারা ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকানে গিয়ে এসব সামগ্রী না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন। পৌর সদরের বুশরা ফার্মেসীর ইয়াছিন আলী, কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি অধ্যাপক মেডিসিন কর্ণারের সত্ত্বাধিকারী মোঃ রফিকুল ইসলামসহ অনেক ওষুধ বিক্রেতা এসব সামগ্রীর সংকটের সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা প্রশাসন থেকে জন সচেতনতা বাড়াতে ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করলেও জন প্রতিনিধিরা অনেকটাই নিরব রয়েছেন।





আর্কাইভ