শিরোনাম:
●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
রাঙামাটি, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে এখনো শনাক্ত হয়নি করোনা, প্রস্তুত আইসোলেশন ওয়ার্ড
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে এখনো শনাক্ত হয়নি করোনা, প্রস্তুত আইসোলেশন ওয়ার্ড
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে এখনো শনাক্ত হয়নি করোনা, প্রস্তুত আইসোলেশন ওয়ার্ড

---স্টাফ রিপোর্টার :: করোনা’র প্রভাবে রোগী শূণ্য সিলেটের বিশ্বনাথ উপজেলা হাসপাতাল। ভর্তি হচ্ছেন না কেউ। সাধারণ রোগের চিকিৎসা নিয়ে বাসায় ফিরছেন রোগীরা। আউটডোরেও তেমন একটা আসছে না কেউ। খুব বেশী প্রয়োজন না হলে, হাসপাতাল আসতে অনীহা প্রকাশ করছে মানুষ। এ উপজেলায় এখনও করোনা শনাক্ত না হলেও, পার্শ্ববর্তী জেলা সদরে শানাক্ত হওয়ায় খবরে আতঙ্কে রয়েছেন সাবাই। ইতিমধ্যে জরুরী সেবায় প্রয়োজনীয় সরঞ্জামসহ প্রস্তুত রাখা হয়েছে উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড।

সরেজমিন উপজেলা হাসপাতালে গিয়ে দেখা গেছে, এক সময় হাসপাতালে জুড়ে রোগীদের ভীড় লেগেও থাকলেও, এখন সুনশান নীরবতা। অলস সময় পার করছেন ডাক্তার ও স্টাফরা। খালি পড়ে আছে আবাসিক ওয়ার্ড। ‘ইমার্জেন্সি ওয়ার্ডে’ নেই ব্যস্ততা। কদাচিৎ সাধরণ রোগী আসলে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। হাসপাতালের দ্বিতীয় তলায় দেয়া যায়, প্রস্তুত আছে আইসোলেশন ওয়ার্ড। রয়েছে প্রয়োজনীয় সরঞ্জাম। করোনার উপসর্গ নিয়ে কেউ ভর্তি হলে নমুনা সংগ্রহ করা হবে এখান থেকেই।
হাসপাতাল সূত্র জানায়, ৩১ শয্যার হাসপাতাল সম্প্রতি প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ৫০ শয্যায় উন্নীত হলেও, জনবল ও সরঞ্জামের কারণে নতুন ভবনে এখনও শুরু হয়নি চিকিৎসা সেবা। ৩১ শয্যায়ই চলছে কার্যক্রম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা ‘সাংবাদিকদের বলেন, আবাসিক ওয়ার্ডে আজও ভর্তি নেই। তেমন একটা আসছেন না সাধারণ রোগীও। করোনা মোকাবেলায় প্রস্তুত আছে আমাদের আইসোলেশন ওয়ার্ড। প্রাথমিক ভাবে ১৫ জন রোগী’র উপযোগী করে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে।

রামপাশা ইউনিয়নের কর্মহীন-অসহায়দের মধ্যে ২য় দফা চাল বিতরণ শুরু

বিশ্বনাথ  :: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলায় সরকারের উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে দ্বিতীয় দফা চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে রামপাশা ইউনিয়নের ১-৬-৮নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে চাল বিতরণের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে দ্বিতীয় দফা চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান। আগামীকাল (বুধবার) থেকে পর্যায়ক্রমে ইউনিয়নের অপর ওয়ার্ডগুলোর বাসিন্দাদের মধ্যে চাল বিতরণ করা হবে। দ্বিতীয় দফায় জনপ্রতি ১০ কেজি করে ইউনিয়নের মোট ৪ শতাধিক পরিবারকে সরকারের পক্ষ থেকে চাল প্রদান করা হবে।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে পর্যায়ক্রমে সবাইকে ত্রাণ দেওয়া হবে। তবুও আপনারা ঘরে থাকুন, একান্ত জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। সরকারি নির্দেশনাগুলো মেনে চলুন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। আর যেহেতু দেশে খাদ্যের কোন সংকট নেই, তাই করোনার এই মুহুর্তকে পুঁজি করে কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করবেন না। করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে এবং সচিব নারায়ণ দেবনাথের পরিচালনায় দ্বিতীয় দফা চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম শাওন, সহকারী শিক্ষা কর্মকর্তা সুহেল রানা, থানার এসআই গোপেশ চন্দ্র দাশ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু প্রমুখসহ দলীয় নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে ছেলের হোম কোয়ারিন্টাইন শেষে ত্রাণ নিয়ে অসহায়দের পাশে মুক্তিযোদ্ধা রহিম

বিশ্বনাথ  :: যুক্তরাজ্য ফেরত ছেলের ১৪ দিনের হোম কোয়ারিন্টাইন পালন শেষে মঙ্গলবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার মিরেরচর-১ গ্রামের প্রবাসী বীরমুক্তিযোদ্ধা আবদুর রহিম ত্রাণ (খাদ্য সামগ্রী) নিয়ে দাঁড়িয়েছেন এলাকার কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের পাশে। ব্যক্তিগত উদ্যোগে নিজের গ্রামসহ আশপাশের ১২০টি পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করেন খাদ্য সামগ্রী।
গত ২৩ মার্চ মুক্তিযোদ্ধা আবদুর রহিমের পুত্র জাবেদ-ইবনে রহিম স্ব-পরিবারে দেশে আসেন। এরপর সরকারি নির্দেশনা মেনে পালন করেন ১৪ দিনের হোম কোয়ারিন্টাইন। আর হোম কোয়ারিন্টাইন পালন শেষে পিতার উদ্যোগে বিতরণ করা খাদ্য সামগ্রী বিতরণ কাজে অংশ গ্রহন করেন প্রবাসী জাবেদ-ইবনে রহিম। মানুষের বাড়িতে পাড়িতে পৌঁছে দেন খাদ্য সামগ্রী। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন, ১ লিটার সোয়াবিন তেল, ২টা সাবান।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার ইছমাঈল আলী, প্রবাসী সাঈদ দিলোয়ার আলী হেলাল, পুরাণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ মিয়া, এলাকার মুরব্বি আবদুল খালিক, সাহাব উদ্দিন, বকুল মিয়া, ফারুক মিয়া, মাসুক মিয়া, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সংগঠক রাজীব আহমদ, আছাব আলী, ফারুক আহমদ, আমির আলী, আবদুল মুতলিব, ইছমাঈল আহমদ, সুহেল মিয়া প্রমুখ।

কর্মহীন-অসহায়দের পাশে ত্রাণ নিয়ে সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল

বিশ্বনাথ  :: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলায় সিলেট ও বিশ্বনাথের শতাধিক কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের পাশে ত্রাণ (খাদ্যসামগ্রী) নিয়ে দাঁড়িয়েছেন সাপ্তাহিক বিশ্বনাথ বার্তার সম্পাদক ও প্রশাসক মোসাদ্দিক হোসেন সাজুল। গত রোববার ও সোমবার স্বেচ্ছাসেবীদের মাধ্যমে মানুষের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ লিটার সোয়াবিন তেল ও ১টা সাবান।





প্রধান সংবাদ এর আরও খবর

বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা
শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা

আর্কাইভ