শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ মে ২০২০
প্রথম পাতা » পাবনা » ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে চাটমোহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন
প্রথম পাতা » পাবনা » ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে চাটমোহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন
মঙ্গলবার ● ৫ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে চাটমোহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহর ব্যবসায়ী সমিতি আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে চাটমোহরের সকল মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার অনুমতি চেয়ে পাবনা’র জেলা প্রশাসক বরাবর আবেদন প্রেরণ করেছেন।

৪ মে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মাধ্যমে জেলা প্রশাসক বরাবর আবেদনপত্রটি দাখিল করা হয়েছে।

এ ব্যাপারে গত ২ মে শনিবার বেলা ১১টায় চাটমোহর ব্যবসায়ী সমিতি’র কার্যনির্বাহী কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: আব্দুল মুতালিবের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ দুপুরে আবেদনপত্র প্রেরণ করেন।

আবেদনপত্র হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মো. আব্দুল মুতালিব, কোষাধ্যক্ষ মো. ইউনুস আলী, দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ রান্টু, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, বাণিজ্যিক সম্পাদক মো. নূরুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম প্রমূখ।

একই সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দ চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি), সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) এবং থানা অফিসার ইনচার্জ বরাবর উক্ত আবেদনপত্রটির অনুলিপি প্রদান করেন।

আবেদনপত্রে উল্লেখ থাকে, গত ২৩ মার্চ থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রায় দেড় মাস ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ীগণ অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি কর্মচারীদের বেতন, পাহাড়াদারের বেতন, দোকান পজেশন ভাড়া এবং বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পড়ে হিমশিম খাচ্ছেন।
এমতাবস্থায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সীমিত কলেবরে মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ জানানো হয়েছে।





আর্কাইভ