শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ জুন ২০২০
প্রথম পাতা » পাবনা » আকাশে উড়ছে ২২ ফুট দৈর্ঘ্যের দৈতাকার ঘুড়ি
প্রথম পাতা » পাবনা » আকাশে উড়ছে ২২ ফুট দৈর্ঘ্যের দৈতাকার ঘুড়ি
শনিবার ● ২০ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আকাশে উড়ছে ২২ ফুট দৈর্ঘ্যের দৈতাকার ঘুড়ি

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে নিত্য নতুন ডিজাইনের ঘুড়ি তৈরি আর উড়ানো যেন এখন প্রতিদিনের চিত্র। কে কত কত রকমের, কত রঙের, কত বড় ঘুড়ি বানাবে তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলছে। শুধু দিনের বেলাতেই নয়, রাতের বেলাতেও উড়ানো হচ্ছে ঘুড়ি। এজন্য বাহারি ডিজাইনের সব ঘুড়ির সঙ্গে লাগানো হয়েছে রঙ বেরঙের লাইট।
ঘুড়ি তৈরিতে প্রথম স্থানে এগিয়ে থাকার লক্ষ্য নিয়ে পাবনার চাটমোহর উপজেলায় এক ব্যক্তি তৈরি করেছেন ২২ ফুট লম্বা দানব আকৃতির রকেট ঘুড়ি।
উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামের শহর আলীর ছেলে রসুন ব্যবসায়ী আনিছুর রহমান (৩৫) ব্যাক্তিগত উদ্যোগে তৈরি করেছেন এই ঘুড়ি। আর এই ঘুড়ি উড়িয়ে এলাকায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন তিনি।
আনিছুর রহমান বলেন, ২২ ফুট রকেট ঘুড়ি তৈরি করতে তার সর্বমোট প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। গত কয়েকদিন ধরে ঘুড়িটি উড়ানো হচ্ছে। তবে ঘুড়ি উড়াতে দড়ি ধরতে ৭-৮ জন আর ঘুড়ি উড়িয়ে দিতে ৭-৮ জন মোট ১৬ জনের মানুষের প্রয়োজন হয়।
পাবনার চাটমোহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহি ঘুড়ি উড়ানোর কাজে অংশ নিচ্ছে শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ ও বৃদ্ধরাও।
করোনা মহামারিতে চারিদিকে বিরাজ করছে এক অস্থির পরিবেশ, আতঙ্ক ভর করেছে জীবন-জীবিকায়। ঠিক এমন সময় একটু মানসিক প্রশান্তির আশায় দেশের অন্যান্য স্থানের মতো পাবনার চাটমোহরেও চলছে ঘুড়ি উড়ানোর উৎসব।
উক্ত এলাকার স্বাস্থ্যকর্মী ইশারত আলী বলেন, আমার ধারণা এটি বাংলাদেশের সর্ব বৃহত আকার ও ওজনের ঘুড়ি। আনিছুরের এ ঘুড়িটি এলাকায় ব্যাপক ভাবে সাড়া ফেলেছে। করোনা কালীন সময়ে এটি এ এলাকার মানুষের বিনোদনে বাড়তি মাত্রা যোগ করছে।





আর্কাইভ