শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ জুলাই ২০২০
প্রথম পাতা » জনদুর্ভোগ » কালভার্টের মুখ বন্ধ করে গৃহ নির্মাণ : ৫টি গ্রামে জলাবদ্ধতা
প্রথম পাতা » জনদুর্ভোগ » কালভার্টের মুখ বন্ধ করে গৃহ নির্মাণ : ৫টি গ্রামে জলাবদ্ধতা
বুধবার ● ১ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালভার্টের মুখ বন্ধ করে গৃহ নির্মাণ : ৫টি গ্রামে জলাবদ্ধতা

---এম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল ভায়া ছনগাও সড়কের তেতইগাও নামক এলাকায় সরকারী কালভার্টের মুখ বন্ধ করে ধানি জমিতে মাটি ভরাট করায় ৫টি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে গ্রামের বাড়ি ঘরে পানি জমে থাকে। চরম দুর্ভোগে পোহচ্ছেন বলে গ্রামবাসী অভিযোগ করেছেন। বুধবার সরেজমিনে গেলে এমন চিত্র দেখা যায়।
গ্রামবাসীরা জানান, তেতইগাও, ছনগাঁও, ভানুবিলসহ ৫টি গ্রামের পানি নিস্কাশন হয় আদমপুর ভায়া ভানুবিল পাকা সড়কে নির্মিত এই কালর্ভাট দিয়ে। দীর্ঘ দিন ধরে পানি নিস্কাশন হলেও সম্প্রতি তেতইগাঁও গ্রামের জনৈক বিদ্যামনি সিংহ কালভার্ট এর উত্তর দিকের ধানী জমিতে বসতঘর নির্মাণ করা উদ্যোগে নেন। মালিক নিজ জমিতে মাটি ভরাট করার পাশাপাশি গ্রামের কালভার্টের মুখ বালি ফেলে বন্ধ করে দিয়েছেন। ফলে কালভার্ট বন্ধ করায় অল্প বৃষ্টিতে পানি ৫ গ্রাম জলাবদ্ধতা সৃষ্টি হয়। বৃষ্টির পানি যেতে না পারায় রাস্তার উপরে পানি উঠে যায়। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে। পানিতে নিমজ্জিত থাকে নিচু এলাকা।
তেতইগাঁও গ্রামের একজন স্কুল শিক্ষক বলেন, একটি সরকারী রাস্তার কালভার্ট ভরাট করায় পানি নিস্কাশন হচ্ছে না। গ্রামবাসী কালভাটের্র মুখ ভরাট করার বিষযটি আদমপুর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে লিখিত জানালেও তিনি কোন ব্যবস্থা না করায় মালিক বিদ্যামনি সিংহ দ্রুত ঘর তৈরী উদ্যোগ নিয়েছেন।
গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, নিজের জমিও ভরাট করলে প্রথমে ভূমির শ্রেণি পরিবর্তনের সরকারি অনুমতি নিতে হয়। কিন্তু জমির মালিক প্রভাবশালী হওয়ায় সরকারে আদেশ অমান্য করে বসতঘর নিমার্ণ করছেন।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে বিদ্যামনি সিংহ বলেন, উল্লেখিত ধানি জমিতে তার এক বোনের জন্য একটি গৃহ নির্মাণ করতেই মাটি ভরাট করা হয়েছে। যদি মাটি ভরাটে সমস্যা হয় তা তিনি সমাধানের চেষ্টা করবেন।
আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, তিনি অনেক দিন যুক্তরাষ্ট্র ভ্রমণে ছিলেন। গত ২৪ জুন দেশে ফিরেছেন। অভিযোগটি করা হলে তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে থাকতে পারে। তারপরও তিনি তা খতিয়ে দেখে সমস্যার সমাধানে দ্রুত উদ্যোগ নিবেন ।
কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী বলেন, কৃষি জমি হোক আর অন্য জমি হোক তার শ্রেণি পরিবর্তনে জেলা প্রশাসকের কাছে আবেদন করতে হয়। এখানে সরকারি অনুমতি না নিয়ে কোনভাবে মাটি ভরাট করা ঠিক হয়নি। সরেজমিন তদন্তক্রমে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

কমলগঞ্জে একদিনে ১২ জনের করোনা শনাক্ত
কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জে শিক্ষক, সমাজকর্মীসহ একদিনে ১২ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে কমলগঞ্জে মোট ৫৭ জন আক্রান্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন। কমলগঞ্জে দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও জনসাধারনের মাঝে কোন সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার (১ জুলাই) সকালে আসা রিপোর্টে শিক্ষক, সমাজকর্মীসহ ১২ জন আক্রান্ত হবার খবর জানা যায়। সম্প্রতি আক্রান্ত শনাক্তদের বেশীর ভাগ রহিমপুর ও মুন্সীবাজার ইউনিয়নের বাসিন্দা। এ তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁইয়া।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১ জুলাই মঙ্গলবার আসা রিপোর্টে কমলগঞ্জ পৌর এলাকার গোলনগরের ২ জনসহ ৪ জন। কমলগঞ্জ সদর ইউনিয়নের রাজারগাঁও গ্রামের ১ জন এবং উত্তর বালিগাও গ্রামের ১ জন। রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ২ জন ও দেবীপুর গ্রামের ২ জন এবং রহিমপুর গ্রামের ১ জন। মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের ১ জন ও শমশেরনগর ইউনিয়নে ২ জন। আক্রান্ত ১২ জনের মধ্যে মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং লক ডাউনকালীন সময় রহিমপুর ও মুন্সীবাজারে সক্রিয়ভাবে ত্রান কার্যে অংশগ্রহনকারী একজন সমাজকর্মী রয়েছেন। ১২ জনের মধ্যে ৫ জন মহিলা রয়েছেন। দিন দিন কমলগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও স্বাস্থ্য বিধি মানতে জনসাধারণ আগ্রহী নন।
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁইয়া জানান, আক্রান্তদের বাসা-বাড়ি লকডাউন করা হবে এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। তিনি কমলগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় এ দুর্যোগ মোকাবেলা করা কঠিন হয়ে দাঁড়াবে। সরকারের যথাযথ নির্দেশনা অনুযায়ী করোনা প্রতিরোধে কার্যক্রম অব্যাহত আছে।

কমলগঞ্জ পৌরসভায় প্রধানমন্ত্রীর উপহার পেলো ৩৪০পরিবার
কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় পৌর এলাকার অসহায় ও হতদরিদ্র ৩৪০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্যসামগ্রী উপহার হিসেবে ১০ কেজি করে চাল ৩৪০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়। কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ এসব চাল বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার জয় কুমার হাজরা, কমলগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মুহাম্মদ বেলাল চৌধুরী, মহিলা কাউন্সিলর মোসলিমা বেগম, আয়েশা সিদ্দিকা, শিউলি আক্তার শাপলা, কমলগঞ্জ পৌরসভার অফিস সহকারী কয়ছর মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সায়েখ আহমেদ প্রমুখ।
কমলগঞ্জে ৫০টি দরিদ্র আদিবাসী পরিবারে খাদ্য সহায়তা
কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জে আদিবাসী অষ্ট্রেলিয়া স্কোলার্স এসোসিয়েশন বাংলাদেশ-এর সহযোগিতায় বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জের দুটি খাসিয়া পুঞ্জির অসহায় দরিদ্র ৫০টি পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়। বুধবার (১ জুলাই) দুপুরে মাগুরছড়া ও লাউয়াছড়া খাসিয়া পুঞ্জিতে বসবাসরত ৫০টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
খাদ্য সামগ্রীর মাঝে ছিল ৮ কেজি করে চাল, ১ কেজি আটা, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ ও হাত ধোয়ার ১ টি করে সাবান। খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মন্ত্রী (গ্রাম প্রধান) জিডিশন প্রধান সুচিয়াং, মাগুরছড়া পুঞ্জির ফরলি নিয়াং ও লাউয়াছড়া পুঞ্জির শাকিল পামথেট।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)