শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ জুলাই ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » নদী গর্ভে বিলীন ৪টি হুমকির মুখে ২টি বিদ্যালয় : গাইবান্ধায় পানি এখনও বিপদসীমার উপরে
প্রথম পাতা » গাইবান্ধা » নদী গর্ভে বিলীন ৪টি হুমকির মুখে ২টি বিদ্যালয় : গাইবান্ধায় পানি এখনও বিপদসীমার উপরে
সোমবার ● ২০ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নদী গর্ভে বিলীন ৪টি হুমকির মুখে ২টি বিদ্যালয় : গাইবান্ধায় পানি এখনও বিপদসীমার উপরে

---সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধার ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি আজ সোমবার পর্যন্ত এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তি রয়েছে। পানি কমতে শুরু করায় বন্যা কবলিত জেলার গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে।

নদী ভাঙনে ফুলছড়ি উপজেলার চর কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝানঝাইড় কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কালাসোনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাঘাটা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এজন্য বিদ্যালয়টি ৪টি অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া হুমকির মুখে পড়েছে জিগাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৌমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এদিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার বাড়িঘরে এখনও হাটু থেকে কোমর পানি থাকায় মানবেতর জীবন যাপন করছে পানিবন্দী চরাঞ্চলের মানুষগুলো। দ্বিতীয় দফায় বন্যায় নদী ভাঙনে ৩টি প্রাথমিক বিদ্যালয় নদী গর্ভে বিলীন হয়েছে। এছাড়া হুমকির মুখে পড়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনা।

বন্যার পানি দীর্ঘ স্থায়ী হওয়ায় ফুলছড়ি উপজেলার উড়িয়া ও ফজলুপুর ইউনিয়নের চরগুলোর পানিবন্দি মানুষেরা চরম দুর্ভোগে রয়েছে। ফলে মানুষরা গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমবার দুপুর ১২টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার ৭৪ সে.মি. এবং ঘাঘট নদীর পানি ৫১ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বেতন ও মূল্য পরিশোধের দাবিতে শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের রেলপথ অবরোধ

গাইবান্ধা :: বকেয়া বেতন ও আখের মূল্য পরিশোধের দাবীতে চলমান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা আজ সোমবার আধাঘন্টাব্যাপী মহিমাগঞ্জ রেলস্টেশনে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে। এ সময় মহিমাগঞ্জ রেলস্টেশনে পুলিশ, রেলপুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক সদস্য আইন শৃংখলা রক্ষায় তৎপর ছিল। রেলপথ অবরোধ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল মহিমাগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বক্তব্য রাখেন, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, রচিক সিডিএ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আখচাষী নেতা জিন্নাত আলী প্রধান প্রমূখ।

বক্তারা বলেন, দেশের সকল বিভাগের চাকুরীজীবীদের ঈদ বোনাস দেয়া হচ্ছে। অথচ এখানকার শ্রমিক-কর্মচারীরা চার মাস ধরে তাদের দেয়া শ্রমের মূল্যটাই দেয়া হচ্ছে না। মানবিক কারণে হলেও আসন্ন ঈদের আগেই ছয় মাস পূর্বে চিনিকলে সরবরাহ আখের মূল্য ও গত চার মাস ধরে বকেয়া থাকা অর্ধ সহস্রাধিক শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বেতনভাতা পরিশোধের দাবী জানান।





আর্কাইভ