শিরোনাম:
●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু
রাঙামাটি, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহর পৌরসভায় আ’লীগের প্রার্থী এ্যাড.সাখো মেয়র নির্বাচিত
প্রথম পাতা » পাবনা » চাটমোহর পৌরসভায় আ’লীগের প্রার্থী এ্যাড.সাখো মেয়র নির্বাচিত
সোমবার ● ২৮ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহর পৌরসভায় আ’লীগের প্রার্থী এ্যাড.সাখো মেয়র নির্বাচিত

ছবি : সংবাদ সংক্রান্তমো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো মেয়র নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৮১২ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক পৌর মেয়র প্রফেসর আঃ মান্নান জগ প্রতীক নিয়ে ৮৪২ ভোট পেয়েছেন।

এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল জগ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬১ ভোট এবং বিএনপি প্রার্থী আসাদুজ্জামান আরশেদ (ধানের শীষ) পেয়েছেন ৮৫ ভোট।

এদিকে নির্বাচনে কারচুপি,কেন্দ্র দখল ও জোরপূর্বক ভোট নেওয়ার অভিযোগে বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল ও সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান সকালেই নির্বাচন বর্জন করেন। তবে বিএনপি প্রার্থী নির্বাচনে ছিলেন।

অপরদিকে সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন ১নং ওয়ার্ডে সাকিবুল হাসান অপু, ২নং ওয়ার্ডে মোঃ মাহাতাব হোসেন, ৩নং এখলাসুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৪ নং ওয়ার্ডে খন্দকার রাজ আলী, ৫নং ওয়ার্ডে বেলাল হোসেন, ৬নং ওয়ার্ডে নুর ই হাসান খান ময়না, ৭ নং ওয়ার্ডে মোঃ ওছিমুদ্দিন, ৮নং ওয়ার্ডে কামরুল হাসান মিন্টু ও ৯নং ওয়ার্ডে মোঃ নাজিম উদ্দিন মিয়া।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন ১নং ওয়ার্ডে পিয়ানুর বিশ্বাস ,২নং ওয়ার্ডে সৈয়দা ওয়াহিদা খাতুন সেলিনা ও ৩নং ওয়ার্ডে কামরুন্নাহার ।

অপরদিকে এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো মেয়র নির্বাচিত হওয়ায় পাবনার চাটমোহরের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য মেজর জেনারেল (পি.আর.এল) ড. মোঃ ফসিউর রহমান, এনডিসি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।





আর্কাইভ