শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই সড়কে রাতেও চলছে চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই সড়কে রাতেও চলছে চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাই সড়কে রাতেও চলছে চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন

--- আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় কাপ্তাই সড়কে ব্যরিকেট ও আগুন জ্বালিয়ে রাতেও চলছে আন্দোলন। অবরুদ্ধ রয়েছে কাপ্তাই সড়ক। পাহাড়তলী বাজারে হয়ে কয়েক কিলোমিটার সড়ক জুড়ে আটকে আছে পণ্য বাহী শতশত ট্রাক। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন রাউজান-রাঙ্গুনিয়া-কাপ্তাই-রাজস্থলী উপজেলার সাধারণ মানুষ। আন্দোলনরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সন্ধ্যা ৭টার দিকে ভিসি ভবনে তালা লাগিয়ে উপাচার্যকে অবরুদ্ধ ও ভবনের সামনে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন। পরে অবরুদ্ধ ভবন থেকে বাহির হয়ে চুয়েটের ভিসি শিক্ষার্থীদের সাথে দাবি গুলো নিয়ে কথা বলেন। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এবং ক্লাস ও পরীক্ষা বর্জন থাকবে। ৯ দফা দাবির মধ্যে মঙ্গলবার দুপুরে শাহ আমানতের গাড়ী চালক তাজুল ইসলামকে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শিক্ষার্থীরা জানান আমরা দাবি আদায় করে সড়ক থেকে ক্যাম্পাসে ফিরে যাব। দাবি গুলো যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে আমরা রাজপথে আছি।

চুয়েট কর্তৃপক্ষের সূত্র জানা গেছে, শিক্ষার্থীদের দাবি গুলো মধ্যে, শাহ আমানত পরিবহনের ড্রাইভারকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করা হয় সোমবার রাতে। নিহত শিক্ষার্থীদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা করে এবং আহত শিক্ষার্থীর পরিবারকে ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে নিহতদের পরিবারকে তাৎক্ষণিক ২ লক্ষ টাকা করে এবং আহত ছাত্রের পরিবারকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে অনুদান প্রদানের উদ্যোগ নেয়া হবে বলে জানা গেছে।
আগামী ১ মাসের মধ্যেই চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রশস্তকরণ কাজ শুরু করা হবে।
জানা গেছে সড়ক ও জনপথ বিভাগের সচিব কাপ্তাই সড়কটি সরেজমিনে দেখে গেছেন। এছাড়া নিরাপত্তা বিবেচনায় এই রুটে দূরপাল্লার বাস ব্যতীত লোকাল বাস বন্ধ রাখার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি ফিটনেসবিহীন, লাইসেন্সবিহীন গাড়ির বিরূদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হয়েছে। এই অভিযান চলমান থাকবে। চুয়েট মেডিকেল সেন্টারে সকল প্রকার প্যাথলজিক্যাল পরীক্ষার ব্যবস্থা নেয়ার বিষয়টি নিশ্চত করা হয়েছে। এক্স-রে মেশিনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ হচ্ছে। অ্যাম্বুলেন্সে অক্সিজেন সম্বলিত সিলিন্ডার, শ্বাস প্রদান যন্ত্রের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মেডিকেল সেন্টারে আরও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বর্তমানে চুয়েট তিনটি অ্যাম্বুলেন্স রয়েছে। তন্মধ্যে দুটি অ্যাম্বুলেন্স ছাত্রদের জন্য এবং অন্যটি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জন্য বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে ১টি বাস ও ১টি অ্যাম্বুলেন্সের ক্রয়ের জন্য বাজেট বরাদ্দ রয়েছে। কিন্তু গাড়ি ক্রয়ে সরকারের নিষেধাজ্ঞা থাকায় ক্রয় সম্ভব হয়নি। গাড়ি ক্রয়ে ইউজিসির অনুমোদনের জন্য পত্র প্রদানের ব্যবস্থা নেয়া হয়েছে। পত্রের অনুলিপি জেলা প্রশাসকে প্রদান করার জন্য তিনি বলেছেন, যাতে তিনিও এ বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরে যথাযথ অনুমোদনের জন্য সহযোগিতা করতে পারেন।

অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে ১টি বাস ও ১টি অ্যাম্বুলেন্স ২০২৩-২৪ অর্থবছরের জুনের মধ্যে ক্রয় করা হবে। আরো বাস ও অ্যাম্বুলেন্স ক্রয়ের জন্য পরবর্তী অর্থবছরে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হবে। এবং ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা সাপেক্ষে বাসের শিডিউল পুন:নির্ধারণ করা হবে।
চট্টগ্রাম থেকে চুয়েট সড়কের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় সংখ্যক ট্রাফিক বক্স স্থাপন, সড়ক বিভাজক, স্পিডব্রেকার স্থাপন ইত্যাদির উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যাপারে চুয়েট কর্তৃপক্ষের সাথে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার।
আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র-ছাত্রীদের সকল একাডেমিক কার্যক্রম রিশিডিউল করার ব্যবস্থা নেয়া হবে। ছাত্রকল্যাণ অধিদফতর ছাত্র-ছাত্রীদের যৌক্তিক দাবিসমূহের ব্যাপারে অধিকতর দায়িত্ববান ও সজাগ থাকবে এবং জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

শিক্ষার্থীদের সব দাবির সাথে একমত পোষণ করে চুয়েট কর্তৃপক্ষ অন্যান্য সংস্থা ও কর্তৃপক্ষের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণের ব্যাপারে ব্যবস্থা নিয়েছে এবং আন্তরিক প্রচেষ্টা চলমান রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুমন দে এর বিষয়টির ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থার নিবেন।
প্রসঙ্গত, কাপ্তাই সড়কের গত ২২ এপ্রিল যাত্রীবাহী বাস শাহ আমানত পরিবহনের ধাক্কায় নিহত হয় চুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী শান্ত সাহা ও তৌফিক হোসেন। এ ঘটনায় আহত হয়েছে চুয়েটের ইইই বিভাগের মো. জাকারিয়া হাসান হিমু।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)