শুক্রবার ● ১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে আগুনে ৫ দোকান ভস্মিভূত
রাউজানে আগুনে ৫ দোকান ভস্মিভূত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ভয়াবহ আগুনে পুড়েছে ৫টি দোকান।
শুক্রবার ১ নভেম্বর ভোরে রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের দায়ার ঘাটা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় পরিমল সেনের জনতা ফার্মেসী, প্রত্যয় সরকারের সুলতানপুর ফার্মেসী, আবু রায়হানের রকমারি কম্পিউটার অ্যান্ড স্টেশনারী, বরুণ শীলের সেলুন এবং মো. বাবুলের আবুধাবি টেকনিক্যাল ওয়ার্কসপ পুড়ে ছাই হয়ে যায়। পাঁচ প্রতিষ্ঠানের দোকানঘর, ঔষধ, কম্পিউটার, ফটোকপি মেশিন, প্রিন্টার, নগদ টাকা, স্টেশনারী সামগ্রীসহ আসবাবপত্র পুড়ে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
এ ব্যাপারে রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার কাউসার বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়-ক্ষতির বিষয়ে তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা।





সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত