শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে গুচ্ছগ্রাম ও বিদ্যুত্‍ সংযোগের উদ্বোধন
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে গুচ্ছগ্রাম ও বিদ্যুত্‍ সংযোগের উদ্বোধন
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদীতে গুচ্ছগ্রাম ও বিদ্যুত্‍ সংযোগের উদ্বোধন

---

ঈশ্বরদী প্রতিনিধি :: (২০ শ্রাবণ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৯মিঃ) ঈশ্বরদীর নাওদাপাড়া-৩ গুচ্ছগ্রামের অধীন ৩০টি গৃহহীন পরিবারকে বিনামূল্যে গৃহ প্রদান ও প্রথমবারের মতো গুচ্ছগ্রামে বিদ্যুত সংযোগ প্রদান উদ্বোধন করা হয়েছে৷ এসব উদ্বোধন উপলক্ষে ৪ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে গুচ্ছগ্রাম চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য এবং গুচ্ছগ্রাম ও গুচ্ছগ্রামে বিদ্যুত্‍ সংযোগের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি৷ জেলা প্রশাসক রেখা রাণী বালো’র সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ও সচিব মাহফুজুর রহমান, গুচ্ছগ্রাম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. মাহবুব উল আলম, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, পাবনা পল্লী বিদ্যুত সমিতির জিএম শাহ্ জুলফিকার হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ ও এসিল্যান্ড জাহিদ নেওয়াজ বক্তব্য দেন৷ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, গৃহহীনদের আশ্রিত গুচ্ছগ্রামে বিদ্যুত নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ বুধবার প্রধানমন্ত্রী সারাদেশে ৫০ হাজার গৃহহীন পরিবারের আড়াই লাখ মানুষকে পুনর্বাসনের জন্য গুচ্ছগ্রামের ফাইল অনুমোদন করেছেন৷ ভার্মি কম্পোস্ট সার গুচ্ছগ্রামবাসীদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে, গুচ্ছগ্রামবাসীদের আত্মনির্ভরশীল করবে৷ পরে ভূমিমন্ত্রী গুচ্ছগ্রামবাসীর হাতে ঘরের চাবি, বরাদ্দপত্র প্রদান করেন৷ নিউ এরা ফাউন্ডেশন এর উদ্যোগে গুচ্ছগ্রামের ৫টি পরিবারের মাঝে ৫টি ব্ল্যাক বেঙ্গল ছাগল ও সিসিডিবি’র সৌজন্যে রান্নাবান্নার তৈজসপত্র বিতরণ করেন ৷ এর আগে মনত্ম্রী উপজেলা পরিষদে আয়োজিত ভুমি ব্যবস্থাপনা অটোমেশনের উদ্বোধন করেন৷ এতেও জেলা প্রশাসক রেখা রাণী বালো’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ও সচিব মাহফুজুর রহমান, গুচ্ছগ্রাম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. মাহবুব উল আলম, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, পাবনা পল্লী বিদ্যুত সমিতির জিএম শাহ্ জুলফিকার হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ ও উপজেলা ভুমি কর্মকর্তা জাহিদ নেওয়াজ বক্তব্য দেন৷





আর্কাইভ