শিরোনাম:
●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
রাঙামাটি, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন কেমন ছিলো ?
প্রথম পাতা » প্রধান সংবাদ » বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন কেমন ছিলো ?
মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন কেমন ছিলো ?

---

মুতাসিম বিল্লাহ, বরগুনা প্রতিনিধি :: (২৬ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মি.) ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে নয় মাসের সশস্ত্র
মুক্তিযুদ্ধ, শহীদের রক্তস্রোত, মা বোনের সম্ভ্রম এবং স্বতন্ত্র জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায়
বাঙালির দীর্ঘ সংগ্রাম সবকিছু, মিলেমিশে এক হয়ে যায়- লাল সবুজের প্রিয় পতাকায়। ‘স্বাধীনতা’ নামক শব্দটি একান্ত আপন হয়ে ধরা দেয় এ জনপদের সাড়ে সাত কোটি মানুষের কাছে। এক কথায়-বাঙালি জাতি তার হাজার বছরের কাংখিত বিজয় অর্জন করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনো পাকিস্তানের কারাগারে। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার-সদ্য স্বাধীন দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে। তখনো মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র। মিত্র বাহিনীর সদস্যরা বাংলাদেশে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি রাজাকার, আলবদর আল শামসরা আত্মসোপনে। ভারত, ভুটান, রাশিয়া, জাপান ছাড়া বিশ্বের শক্তিধর বেশিরভাগ রাষ্ট্র তখনো পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। যুদ্ধবিধস্ত সদ্য স্বাধীন একটি রাষ্ট্রের জন্য যা খুবই জরুরি ছিল। আওয়ামী লীগের অভ্যন্তরেও ক্ষমতার দ্বন্দ্ব
শুরু হয়। সবকিছু মিলিয়ে সদ্য স্বাধীন বাংলাদেশ ও বাঙালি জাতির এগিয়ে চলার
পথ-খুব একটা নিশ্চিত ছিল না। অন্যদিকে ভারতে আশ্রয় নেয়া এক কোটি শরনার্থী
তখনো দেশে ফেরেনি। এক কথায়-বাংলার সাড়ে সাত কোটি মানুষ তখন অপেক্ষায় ছিলো-সেই মহানায়কের জন্য, সেই মহান নেতার জন্য-যার আহ্বানে সাড়া দিয়ে তারা একদিন অস্ত্রহাতে যুদ্ধে নেমেছিল, স্বাধীনতার জন্য বির্সজন দিয়েছিলো বুকের তাজা রক্ত। ১৯৭২ এর বিদ্যমান বাস্তবতায় তখন বঙ্গবন্ধুর দেশে ফেরা অনিবার্য হয়ে উঠেছিল।

আন্তজার্তিক চাপে পাকিস্তান সরকার ৮ জানুয়ারি ১৯৭২ মুক্তি দিতে বাধ্য হয় বিশ্বের অধিকারবঞ্চিত মানুষের দাবি আদায়ের অনন্য সাধারণ নেতা শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে লন্ডনে যাত্রা বিরতি নেন। লন্ডন থেকে ১০ জানুয়ারি আসেন দিল্লি। দিল্লিতে ভারতবাসীর ভালোবাসায় সিক্ত হন বঙ্গবন্ধু।
দিল্লি থেকে একটি বিশেষ বিমানে ঢাকায় অবতরন করেন। বিমানবন্দর থেকে
সোহরাওয়ার্দী উদ্যান। বাঙালি উষ্ণ ভালোবাসায় বরণ করে নেয়- তাদের প্রিয়
নেতা, প্রিয় মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু কাঁধে তুলে নেন- স্বাধীন
বাংলাদেশের দায়িত্ব। আন্তজার্তিক সম্প্রদায়ের সমর্থন আদায় করেন একে একে।
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। অপরদিকে যুদ্ধবিধ্বস্ত দেশকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নেন। বাংলাদেশ ঘুরে দাড়াতে শুরু করে।
বঙ্গবন্ধু সময় পান মাত্র সাড়ে তিন বছর। সাড়ে তিন বছরেই বাংলাদেশের উন্নয়নের
রোড-ম্যাপ তৈরি করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধীদের হাতে
নির্মমভাবে নিহত হন তিনি। তবে সাড়ে তিন বছরে তিনি যে কর্ম পরিকল্পনা হাতে নেন- বাংলাদেশ সেই পথ ধরেই সামনে এগাতে থাকে। স্বাধীনতার সাড়ে চার দশকে
বাংলাদেশ উন্নয়নের যে পর্যায়ে উপনীত হয়েছে, মূলত তা বঙ্গবন্ধুর পরিকল্পনা ও
স্বপ্নের সিঁড়ি বেয়েই। তাইতো, ৭২ এর বিদ্যমান বাস্তবতায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন কতটা অনিবার্য ছিলো তা বলবার অপেক্ষা রাখেনা।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)