শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে দুই গ্রামে ছিলোনা ঈদের আনন্দ
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে দুই গ্রামে ছিলোনা ঈদের আনন্দ
মঙ্গলবার ● ১৯ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে দুই গ্রামে ছিলোনা ঈদের আনন্দ

---বিশ্বনাথ প্রতিনিধি :: (৫ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.১০মি.) পঞ্চাশোর্ধ মমতা বেগম এই বয়সে এখনও ঘর বাধঁছেন একস্থান থেকে অন্যত্র। রাক্ষুসে সুরমা নদী গিলে খেয়েছে তার সবকিছু। সহায় সম্পত্তি নদীতে হারিয়ে এখন নদী ঘেষে ঘর করলেও প্রতি বছর নদী ভাঙ্গনে তাকে ২/৩বার করে বাঁধতে হয় নতুন কুঁড়েঘর। পরিবার নিয়ে প্রতিদিন নদী ভাঙ্গনের আতঙ্কে দিন-রাত কাটছে তার। তাই কোন আনন্দই তার মুখের হারানো হাসি আর ফিরিয়ে দিতে পারছে না। বরং নতুন নতুন কষ্টের ও দুঃখের চিহ্ন ফুটে উঠছে তার চোখে মুখে। মমতা বেগমের ভাষায় ‘ভাত খাইতে পারি না, ঈদ করবো কিভাবে ‘মোরাও এক সময়ে ঈদ করছি, নতুন জামা-কাপড় ফিন্দছি, আনন্দ করেছি। এখন মোর কিছুই নাই।
চুখের পানি মুছতে মুছতে কথাগুলো বললেন সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর গ্রামের মৃত এতিম আলীর স্ত্রী মমতা বেগম।
সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার মাহতাবপুর ও শাহপুরের প্রায় দু’শ পরিবারের মধ্যে নেই কোন আনন্দ। এ নদী ঘেষা গ্রামগুলোর শিশুদের মধ্যেও নেই ঈদ আনন্দের কোলাহল। আনন্দ না, বেঁচে থাকাই এখন এই নদীর পাড়ের মানুষের চেষ্টা। প্রতি বছরই নদী ভাঙ্গনে সর্বস্ব হারাচ্ছে তারা। প্রবাসী অধ্যষুত এ উপজেলা নামকরণ থাকলেও তাদের সহায়তায় এগিয়ে আসছে না কেউ।
ভাঙ্গনের শিকার মাহতাবপুরের আব্দুস শহীদের স্ত্রী ইয়ারুন নেছা, ছয়ফুল হকের স্ত্রী রুজিনা বেগম বলেন, নদীর ভাঙ্গনে তারা নিঃস্ব। মাথা গোঁজার ঠাঁই নেই তাদের। এখন তারা শূন্য ভিটেয় বসে নিস্পলক দৃষ্টিতে চেয়ে থাকেন নদীর দিকে।
একই গ্রামের জিয়াউল হক, রুশন আলী, বশির মিয়া, ময়না মিয়া, রুবেল মিয়া সাংবাদিকদের বলেন, ২/৩বার করে তাদের বসতঘরটি নদীর ভাঙ্গনে হারিয়েছেন। সারা বছরই তারা নদী ভাঙ্গনের হুমকির মুখে দিবারাত্রি যাপন করছেন। কিন্তু জনপ্রতিনিধি বা সরকারের কাছ থেকে তারা কোন সাহায্য সহযোগিতা পাননি। আলাপুর গ্রামের আব্দুল খালিক চৌধুরী, আব্দুল মন্নান, ইদ্রিস আলী জানান, মাটির টুকরো পড়ার দৃশ্যটি দেখলে গা শিউরে উঠে। সুরমা নদীর ভাঙ্গনে কেড়ে নিয়েছে অনেক কিছু।
জানা গেছে, ২০০০সাল থেকে অব্যাহত ভাঙ্গনে মাথা গোজাঁর ঠাঁই হারিয়ে গৃহহারা হয়েছেন দুই গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার। নিঃস্ব পরিবারগুলো এখন চোখে অন্ধকার দেখছেন। মাহতাবপুর ও শাহপুর গ্রামের শতাধিক পরিবারের বসতঘর এখন মারাত্মক ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোন সময় এসব ঘরগুলো নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। গৃহহারা পরিবারগুলো দু-তিনবার করে অন্যত্র বাড়িঘর তৈরী করলেও নদীর ভাঙ্গন থেকে তারা রক্ষা পাচ্ছেন না। ধীরে ধীরে সেই সব বাড়ি-ঘর ও বিলীন হয়ে যাচ্ছে।
এদিকে, বিশ্বনাথ লামাকাজী রোড হতে পরগনা বাজার হয়ে হাজারীগাঁও পর্যন্ত জনগুরুত্বপূর্ণ পাকা সড়কটির ১কিলোমিটারের মধ্যে ৩টি স্থানে ভেঙ্গে নদীগর্ভে বিলিন হয়ে গেছে। যেকোন সময় পুরো সড়কটি চলে যেতে পারে নদীতে। পরগনা বাজার জামে মসজিদ, আলাপুরের শারফিনের মাজারের কিছু অংশ ও আলাপুর, আতাপুর, আকিলপুরের বেশ কিছু ফসলি জমি ইতিমধ্যে নদীগর্ভে বিলিন হয়ে গেছে। জরুরী ভিত্তিতে এসব গ্রামকে নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ নিতে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।
এই এলাকাকে রক্ষার জন্য গত ২০জানুয়ারী পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া দ্রুত প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোন প্রদক্ষেপ নেয়া হয়নি। এছাড়াও বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারও মাহতাবপুর পরিদর্শন করেছিলেন।
এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে কয়েকদিনের মধ্যে ইউনিয়নের কয়েকটি গ্রামের অধিকাংশ বাড়ী ঘর, স্থাপনা ও ফসলি জমি বিলুপ্ত হওয়ার আশংকা করছেন এলাকাবাসী।





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ