শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » ১১৫ কিলোমিটার গতি বেগে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনি’
প্রথম পাতা » চট্টগ্রাম » ১১৫ কিলোমিটার গতি বেগে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনি’
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১১৫ কিলোমিটার গতি বেগে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনি’

---বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম এলাকায় তৈরি নিম্নচাপ ঘূর্ণাবর্তের কারণে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ‘ফেনি’ নামের এ ঝড় ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ফলে এটি ভারতের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় এলাকায় আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।

বলা হচ্ছে, ঘূর্ণিঝড় ফেনির প্রভাবে ২৮ এপ্রিল নাগাদ দক্ষিণ ভারতে ঝড়-বৃষ্টি হতে পারে। কিন্তু একই সময় বঙ্গোপসাগরের অন্যদিকে প্রচণ্ড গরম পড়বে। যদিও ২৫ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ফেনির প্রভাব থাকবে।

মিয়ানমার থেকে তামিলনাড়ু উপকূল পর্যন্ত ঝড়ের কম-বেশি প্রভাব পড়বে। সমুদ্রপৃষ্ঠের ৩০ ডিগ্রি তাপমাত্রা এ ঝড়ের অনুঘটক হিসাবে কাজ করছে। এর ফলে শক্তিশালী রূপ নিয়ে ফেনি ১০০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে। এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১১৫ কিলোমিটার।

এদিকে বাংলাদেশের মতো ভারতের পশ্চিমবঙ্গেও প্রচণ্ড গরম পড়ছে। এরইমধ্যেই ঘূর্ণিঝড় ফেনির বিষয়ে সতর্কতা এলো। তবে এর ফলে গরম কমছে না বলে উল্লেখ করা হয়েছে।

আজ শুক্রবার দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোয় তীব্র গরম পড়বে। এ সব এলাকায় দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এর মধ্যে কলকাতায় তাপমাত্রা ৩৯ ডিগ্রিতে পৌঁছতে পারে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)