শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মাথায় চুল লম্বা থাকায় ছাত্রকে মারধর : শিক্ষক পলাতক
প্রথম পাতা » অপরাধ » মাথায় চুল লম্বা থাকায় ছাত্রকে মারধর : শিক্ষক পলাতক
বুধবার ● ৯ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাথায় চুল লম্বা থাকায় ছাত্রকে মারধর : শিক্ষক পলাতক

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় সকাল ১০.৫০মিঃ) গাজীপুরের শ্রীপুরে মাথায় চুল লম্বা থাকায় শ্রেণীকক্ষে এক ছাত্রকে শিক্ষক বেদম মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ৷ মারধরের পর ওই শিশুটি অজ্ঞান হয়ে পড়লেও রেহাই পায়নি ৷ অজ্ঞান অবস্থায় সহপাঠীদের সামনে তাকে লাথি মেরেছেন ওই শিক্ষক ৷

৭ মার্চ সোমবার সকালে শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা আবদুল আউয়াল একাডেমিতে ওই ঘটনা ঘটে ৷ শিক্ষকের নিমর্মতার শিকার ছাত্রের নাম হাবিবুর রহমান (৮)৷ সে ওই এলাকার ডিমের আড়তদার খলিলুর রহমানের ছেলে ৷ হাবিবুর রহমান ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ৷ ঘটনার পর হাবিবুরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্‍সাধীন রাখা হয়েছে ৷

হাবিবুর রহমানের বাবা খলিলুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, সোমবার সকাল ১০টা ২০ মিনিটে হাবিবুর বিদ্যালয়ে যায় ৷ সকাল ১১টায় প্রথম বিষয়ের পাঠদান হয় ৷ তৃতীয় বিষয় গণিতের পাঠদানকালে শিক্ষক নাঈম ফোরকান মাথায় চুল লম্বা থাকায় হাবিবুর রহমানকে বেদম মারধর করেন ৷

সহপাঠীরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানায়, পাঠদানকালে নাঈম ফোরকান হঠাত্‍ হাবিবুর রহমানের কাছে এগিয়ে যান ৷ ‘মাথায় চুল লম্বা কেন’ জানতে চেয়েই উত্তেজিত হয়ে ওঠেন ৷ তিনি মাথার চুল টেনে ধরে পিঠে সজোরে উপর্যুপরি ঘুষি মারেন ৷ চিত্‍কার করে হাবিবুর ফ্লোরে লুটিয়ে পড়লে টেনে তুলে দুই গালে চর-থাপ্পর দেন শিক্ষক নাঈম ৷ এক পর্যায়ে হাবিবুর অজ্ঞান হয়ে পড়ে গেলে ‘ভান ধরেছে’ বলে লাথি মারেন ওই শিক্ষক ৷ ওই সময় শিক্ষকের ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে অনেকেই কেঁদে ফেলে ৷ পরে টের পেয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ছুটে গিয়ে হাবিবুরকে উদ্ধার করে অজ্ঞান অবস্থায় বাড়ি পৌঁছে দেন ৷ স্বজনরা তাত্‍ক্ষণিক তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্‍সাধীন রাখেন ৷

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একজন শিক্ষক আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, নাঈম ফোরকান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমেদের শ্যালক ৷ প্রায় দুই বছর আগে মোমবাতির আগুনে স্টিলের টুকরো গরম করে তৃতীয় শ্রেণীর এক ছাত্রের গালে ছেঁকা দিয়েছিলেন শিক্ষক নাঈম ৷ প্রায় বছর খানেক আগেও শ্রেণীকক্ষের ভেতর দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে বেদম মারধর করেছিলেন ৷ প্রতিবারই শ্যালকের পক্ষ নিয়ে ঘটনা ধামাচাপা দিয়েছেন সেলিম আহমেদ ৷

নির্যাতিত ছাত্রের বাবা খলিলুর রহমান অভিযোগ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে করে বলেন, তাঁর শিশু ছেলেকে হাসপাতালে ভর্তির পর প্রধান শিক্ষক ও তাঁর স্ত্রী গিয়ে তাঁদের নানাভাবে ভয়-ভীতি দেখিয়েছেন ৷ ঘটনা কারো কাছে জানালে তাঁর শিশু ছেলেরই বেশি ক্ষতি হবে বলেও হুমকি দিয়েছেন ৷

ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক নাঈম ফোরকান পলাতক থাকায় তার বক্তব্য জানা যায়নি ৷

আবদুল আউয়াল একাডেমিরে প্রধান শিক্ষক সেলিম আহমেদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, ঘটনার জন্য নাঈম অনেক অনুতপ্ত হয়েছেন ৷ এরপরও তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে ৷

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্‍সক ডা. সেলিনা আক্তার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, হাসপাতালে ভর্তির পর শিশু ছাত্রের জ্ঞান ফিরেছে ৷ মনে হয় আতঙ্কে সে জ্ঞান হারিয়েছিল ৷ গায়ে নিলাফুলা জখমের চিহ্ন আছে ৷

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, এ ব্যাপারে আমি কিছুই জানি না ৷ নির্যাতিত ছাত্রের স্বজনরা অভিযোগ দিলে মামলা নেয়া হবে ৷

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি ৷ আমি আপনার কাছেই শুনলাম ৷ আমি খোঁজ নিচ্ছি ৷ ঘটনা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ৷





অপরাধ এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ

আর্কাইভ