সোমবার ● ১৬ মে ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে বিদ্রোহী ৭ ইউপি চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ থেকে বহিস্কার
নবীগঞ্জে বিদ্রোহী ৭ ইউপি চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ থেকে বহিস্কার

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জে আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতীক প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারনে ৭ চেয়ারম্যান প্রার্থীকে বহিস্কার করা হয়েছে৷ তারা হলেন, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের সায়েদ উদ্দিন (জায়েদুল), ৬নং কুর্শি ইউনিয়নের আব্দুল মুকিত ও আব্দুল বাছিত চৌধুরী, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের মিরাজ আলী, ১১নং গজনাইপুর ইউনিয়নে আবুল খায়ের গোলাপ ও শফিকুল ইসলাম সেলিম, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে মোঃ নজরুল ইসলাম৷ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপির নির্দেশক্রমে জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আলমগীর খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ বিদ্রোহী প্রার্থীদেরকে যে সকল নেতৃবৃন্দ সহযোগিতা করবে বা তার পক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা আওয়ামীলীগ হুশিয়ারি জানিয়েছেন৷





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা