শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ জুন ২০১৬
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে ঈদের বাজার জমে উঠেছে
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে ঈদের বাজার জমে উঠেছে
শুক্রবার ● ২৪ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদীতে ঈদের বাজার জমে উঠেছে

---তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী প্রতিনিধি :: (১০ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৪৮মিঃ) এবারের ঈধ হবে ভিন্নতর আনন্দের৷ ঈশ্বরদীতে ঈদের বাজার জমে উঠেছে৷ নতুন যে কোন কিছুই প্রত্যেকটি মানুষকে আকৃষ্ট করে ৷ নতুনত্বকে আকৃষ্ট করার এই বিষয়টি মুলতঃ মানুষের জন্মের পর থেকেই শুরু হয়েছে৷ জন্মের পর প্রত্যেকটি মানুষের জীবনে ঈদ খুবই আনন্দ,স্বরণীয় এবং খুবই গুরুত্বপুর্ণ বিষয়৷ প্রত্যেকটি মানুষ ঈদকে ঘিরে নানা প্রকার আনন্দে মেতে উঠে ৷ এর মধ্যে পোষাক আনন্দের একটি গুরুত্বপুর্ণ বিষয়৷ ধনী থেকে দরিদ্র পর্যন্ত সকল শ্রেণীর মানুষের পোশাক ছাড়া ঈদের আনন্দ যেন মলিন হয়ে যায়৷ তাই পোশাক কেনার জন্য প্রত্যেকটি মানুষ ব্যস্ত হয়ে ওঠে৷ সামর্থ অনুযায়ী কেউ যায় বড় শপিং মলে,কেউ যায় ছোটখাটো মার্কেটে আবার কেউ কেউ দেশ ছেড়ে বিদেশেও৷ দিন মজুররাও পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে সাধ্যমত অর্থ নিয়ে ছুটে যায় ফুটপাথের মার্কেট গুলোতে৷ এবার ঈদকে ঘিরে ঈশ্বরদীর সকল মার্কেটে ক্রেতার সমাগম বেশী হচ্ছে৷ তবে উপজেলা রোডের বউ বাজারে বউ ও মেয়েদের ভীড় বেশী হচ্ছে৷ এবার বিক্রিও হচ্ছে বেশী ৷ যা গত বারের তুলনায় খুবই সনত্মোষজনক৷ মান ও দাম দুটোতেই বউ বাজারের ক্রেতারা সাশ্রয়ী হচ্ছে বলে বেচাকেনা বেশী হচ্ছে৷ মনির প্লাজা, জাকের মার্কেট ,বঙ্গবন্ধু সুপার মার্কেট, পৌর সুপার মার্কেট, গোপাল মার্কেট ও সেকেনহ্যা- মার্কেট সহ সকল মার্কেটে প্রতিদিন ক্রেতার সংখ্যা বাড়ছে৷ প্রতিদিন সকাল ১০ টা থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলছে৷ শুধু ইফতারীর সময় বেচাকেনা বন্ধ থাকে৷ ঈশ্বরদীতে ইপিজেডসহ নানা প্রকার ভারি, মাঝারি ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান থাকায় অর্থনৈতিক অঞ্চল হিসাবে এখানকার মানুষের আর্থিক স্বচ্ছলতা বেশভালো৷ এছাড়া সবজি ও কৃষির ব্যাপক সাফল্যেও এ অঞ্চলের মানুষ আর্থিকভাবে অনেক অগ্রসর হওয়ায় ঈশ্বরদীর বাজারে এর প্রভাব পড়েছে৷ ঈশ্বরদীর মার্কেটগুলোর বেশ কিছু দোকানে ঢাকার নামীদামি গার্মেন্টস সামগ্রী সহজেই পাওয়া যাচ্ছে৷পাশাপাশি বেশ কয়েকটি দোকান রয়েছে যেখানে ভারত থেকে আমদানিকৃত শাড়ি, থ্রিপিচ, লেহেঙ্গাসহ বিভিন্ন প্রকার কাপড় পাওয়া যাচ্ছে৷ আবার কসমেটিক্স সামগ্রীও পাওয়া যাচ্ছে অহরহ ৷ ভারতীয় কসমেটিক্স সামগ্রীর চাহিদাও বেশী৷ এবারের ঈদ বাজারের লৰনীয় বিষয় হলো, ঈশ্বরদী পৌরএলাকার চতুর্দিকে সুন্দর ও পরিপাটিভাবে অনেকটা সিটি করপোরেশনের আদোলে গড়ে ওঠা সাত ইউনিয়ন এলাকার হাট, বাজার ও মার্কেটগুলোও জমে উঠেছে৷ প্রতিটি মার্কেটেই বেচাকেনা এবার বেশী হচ্ছে ৷ শুক্রবার সকালে কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানাগেল, অন্যান্য যে কোন বারের চেয়ে কিছুটা হলেওএবারের ঈদ হবে ভিন্নতর আনন্দের ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)