শিরোনাম:
●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি) এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাঙামাটি, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে পশু হাসপাতালে রোগ প্রতিরোধের ভ্যাকসিন নেই
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে পশু হাসপাতালে রোগ প্রতিরোধের ভ্যাকসিন নেই
শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বতীপুরে পশু হাসপাতালে রোগ প্রতিরোধের ভ্যাকসিন নেই

--- রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে গবাদি পশুর তড়কা রোগ (অ্যানথ্রাক্স), ক্ষুরা ও লাম্পি প্রতিরোধে কোন ভ্যাকসিন নেই।
প্রাণী সম্পদ অফিসে ভ্যাকসিন না পাওয়ায় অকালেই মৃত্যু ঘটছে শতাধিক প্রাণির, খামারীরা বিভিন্ন কোম্পনীর ভ্যাকসিন উচ্চমুল্যে কিনতে বাধ্য হচ্ছে। সরকারি ক্ষুরা ষোলমাত্রার এক ভায়েল ভ্যাকসিনের মুল্য ৪০০টাকা, ওই একই ভ্যাকসিন বিভিন্ন কোম্পনীর ফার্মেসি থেকে ৩ হাজার থেকে ৪ হাজার টাকায়, সরকারি লাম্পি পাঁচমাত্রার এক ভায়েল ভ্যাকসিনের মুল্য ২৫০টাকা, বাজারের মুল্য ২ হাজার ২শ’ থেকে ২ হাজার ৫শ’ টাকায় খামারীদের কিনতে হচ্ছে। গ্রামের সাধারণ জনগন ও খামারীরা দ্রুত গরুর রোগ প্রতিরোধ ভ্যাকসিনের দাবি জানিয়েছেন।
পার্বতীপুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরেনারি সার্জন ডা: মোছাহেব আহমদ নাঈম সাংবাদিকদের জানিয়েছেন, বর্তমানে ক্ষুরা রোগ প্রতিরোধের এফএমডি (ফুট এন্ড মাউথ ডিজিজ), তড়কা রোগ (অ্যানথ্রাক্স) ও লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে কোন ভ্যাকসিন নেই। গত দুই মাস আগে চাহিদা দিয়েও ভ্যাকসিন পাইনি। রোগ প্রতিরোধে প্রতিদিন মাঠে খামারীদের নিয়ে বাড়ীর আঙ্গিনা, পুকুর পাড়, স্কুল ও হাট-বাজারে সচেনতামুলক, উঠান বৈঠকে পরার্মশ ও লিফলেট বিতরণ করা হচ্ছে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে ৫৬০টি ও আগষ্ট মাসের প্রথম সপ্তাহে ১৬০ ভ্যাকসিন পাওয়া যায়। ৭২০টি প্রাণীকে ভ্যাকসিন প্রদান করা হয়। গত সেপ্টেম্বর মাসে জেলা প্রাণী সম্পদ কর্তৃপক্ষের কাছে ১ হাজার ৯শ’ ২০টি ভ্যাকসিনের জন্য চাহিদাপত্র দেওয়া হয়েছে।পার্বতীপুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর দাবি করছেন, লাম্পি, ক্ষুরা রোগ মাঠে চলমান রয়েছে। পার্শবর্তী উপজেলায় তড়কা রোগ দেখা দিয়েছে। সবমিলে উপজেলা প্রাণী সম্পদ অফিস মাঠে কাজ করছে। দুঃখজনক হলেও সত্যি এই রোগের কোন ভ্যাকসিন নেই। উপজেলায় ১ লাখ ৫৭ হাজার ৫৬টি গরু রয়েছে। গত সেপ্টেম্বর মাসের শুরুর দিকে খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এ রোগের বৈশিষ্ট গরুর মুখ দিয়ে লালা ঝড়ে, পায়ে খতের সৃষ্টি হয়। এতে গরুর চলাফেরা ও খাওয়া বন্ধ হয়ে যায় এবং অতিদ্রুত দুর্বল হয়ে পড়ে। এ রোগে উপজেলার বিভিন্ন এলাকায় তিন শতাধিক গরু আক্রান্ত হয়েছে। ভ্যাকসিনের অভাবে মারা গেছে ১০টি গরু। লাম্পি রোগে আক্রান্ত তিন শতাধিক গরু। মারা গেছে ১৫টা গরু। জুলাই মাসে ৫৬০টি ও আগষ্ট মাসে ১৬০ ভ্যাকসিন পাওয়া যায়।৭২০টি প্রাণিকে ভ্যাকসিন প্রদান করা হয়। তবে, বিভিন্ন প্রকল্পের অধিনে ২৪টি সমিতির ১ হাজার ২০ জন সদস্য রয়েছে। ওই বরাদ্দ পাওয়া ভ্যাকসিন সমিতির সদস্যের মধ্যে দেয়া হয়েছে। পার্বতীপুরে নিবন্ধিত গাভীর খামার রয়েছে ১১১টি। অনিবন্ধিত খামার আছে ৯৮৫টি। উপজেলার ১০ ইউনিয়ন ও এক পৌরসভায় বিভিন্ন প্রকল্পের অধিনে ৩০জন প্রাথমিক পল্লীপ্রাণী সেবাদানকারী কাজ করছে। রয়েছে জনবল সংকট। মাত্র উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের উপ-সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) ও উপ-সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) রয়েছেন।
এদিকে, গত ১৯ আগষ্ট থেকে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদ কর্মকর্তার পদ শুন্য রয়েছে। সবমিলে প্রাণী সম্পদ অধিদপ্তর এখন নিজেই খুড়ে খুড়ে চলছে।এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গৃহপালিত ও খামারিরা। গরু লালন-পালন করে আসছেন পার্বতীপুরের ছোট খামারি মুরাদ হোসেন। কিন্তু ১ অক্টোবর হঠাৎ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে একটি শাহিওয়াল বাছুর। কিন্তু মারা যাওয়া বাছুরটির অকাল মৃত্যুর কারণ জানেন না তিনি। খামারি মুরাদ জানান, মুখে ঘাঁ এবং পেট ফুলেই মারা যাচ্ছে বেশির ভাগ গরু। চন্ডিপুর ইউনিয়নের সুমন সরকার, জব্বর আলী ও বুলু মন্ডলসহ একাধিক ছোট-বড় খামারীর গরু লাম্পি রোগে মারা গেছে। গৃহপালিত গরু ও খামারীদের অভিযোগ, প্রাণী সম্পদ অধিদপ্তরের লোকজনকে খবর দিয়েও পাওয়া যায় না। বাধ্য হয়ে গ্রামের হাতুড়ে চিকিৎসক দিয়ে চিকিৎসা নিতে হয়। সঠিক চিকিৎসা না পেয়ে এই রোগে আক্রান্ত হয়ে গত পাঁচ মাসে শতাধিক গরু ইতি মধ্যে মারা গেছে। খামারীরা দিশেহারা হয়ে পড়েছেন। রোগের সুনির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই।এব্যাপারে পার্বতীপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরেনারি সার্জন ডা. মোছাহেব আহমদ নাঈম বলেন, উপজেলায় ক্ষুরা ও লাম্পি রোগ দেখা দিয়েছে। এর পাশাপাশি নতুন করে পাশের উপজেলায় তড়কা রোগ (অ্যানথ্রাক্স) দেখা দিয়েছে। আক্রান্ত পশুগুলোর চিকিৎসা ও খামারীদের পরামর্শ দেওয়া হচ্ছে। ক্ষুরারোগ ভাইরাসের কারণে হয়ে থাকে। তাৎক্ষণিক সুস্থ করার কোনো ব্যবস্থা নেই। আমরা গরু রাখার স্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিচ্ছি। রোগ প্রতিরোধে গরুর মালিক ও খামারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আক্রান্ত এলাকায় উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হচ্ছে।





দিনাজপুর এর আরও খবর

৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি
পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ
এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত
পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

আর্কাইভ