রবিবার ● ২৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ইয়াবা উদ্ধার গ্রেফতার-৪
ঝালকাঠিতে ইয়াবা উদ্ধার গ্রেফতার-৪
ঝালকাঠি:প্রতিনিধি :: (১১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৭মি.) ঝালকাঠিতে ৭৯ পিস ইয়াবাসহ এলজিইডির একটি প্রকল্পের কর্মকর্তা ও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ ২৬ আগস্ট রবিবার দুপুরে শহরের কৃষ্ণকাঠি এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।
ঝালকাঠি গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান মিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কৃষ্ণকাঠি এলাকার জসিম উদ্দিন ইয়াবার গডফাদার। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বসতঘরে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ইয়াবা ব্যবসায়ী জসিম উদ্দিন (৩৭) ও ঝালকাঠি এলজিইডির সোসিও ইকোনোমিস্ট সাইদুর রহমানকে(৪২) কে আটক করে ডিবি। তাদের দেহ তল্লাসী করে ৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পৃথক অভিযানে ডিবি পুলিশ ১৭ পিস ইয়াবাসহ শহরের কলা বাগান এলাকা থেকে শাওন হাওলাদার ও রুবেল হাওলাদারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।





শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন