শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীর পুঠিয়ায় দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাপ : মাঠে নেমেছে দু’ডজন প্রার্থী
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীর পুঠিয়ায় দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাপ : মাঠে নেমেছে দু’ডজন প্রার্থী
রবিবার ● ৯ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহীর পুঠিয়ায় দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাপ : মাঠে নেমেছে দু’ডজন প্রার্থী

ছবি : সংবাদ সংক্রান্তমাইনুল হাসান, রাজশাহী প্রতিনিধি :: রাজশাহীর পুঠিয়া পৌরসভার দ্বিতীয় বারের মত নির্বাচনের প্রস্তুতি চলছে সম্ভাব্য প্রার্থীদের মাঝে। নির্বাচন অফিস বলছেন নতুন করে আইনি কোনো জটিলতা না থাকলে চলতি বছরের শেষের দিকে এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচন ঘিরে মেয়র পদপ্রার্থী হিসাবে মাঠে নেমেছেন দু’ডজন প্রার্থী। আর আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী রয়েছেন ১৮ জন।

এদের মধ্যে বর্তমান মেয়র, জেলা ছাত্রলীগ সভাপতি, একাধিক ব্যবসায়ি, সাংবাদিকসহ দলের বিভিন্ন পদের নেতারা। ইতিমধ্যে ওই মনোনয়ন প্রত্যাশীরা দলের হাই কমান্ডের সাথে যোগাযোগ রেখে চলেছেন। আবার অনেকেই তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সমর্থন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন।

জানা গেছে, পুঠিয়া পৌরসভা গঠনের ১৪ বছর পর আইনি জটিলতা কাটিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে প্রথম বারের মত এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর নানা প্রতিকুলতায় নাগরিকদের চাওয়া না পাওয়ার মধ্যে কেটে যাচ্ছে ৫ বছর। আগামী ডিসেম্বর মাসের শেষের দিকে এই পৌরসভার নির্বাচনের মেয়াদ পূর্ণ হচ্ছে। এর মধ্যে যেকোনো সময় সারা দেশের সাথে এখানেও সাধারণ নির্বাচনের তফসিল ঘোষনা করবেন নির্বাচন কমিশন। সে মোতাবেক উপজেলা নির্বাচন অফিস পৌরসভা এলাকার ৯টি ওয়ার্ডে নতুন পুরাতন মিলে প্রায় ১৫ হাজারের বেশী ভোটাদের নাম তালিকার কাজ প্রায় শেষ করেছেন।

উপজেলা আ’লীগের দলীয় সূত্রে জানা গেছে, এই পৌরসভাকে উপজেলার মধ্যে সকল নির্বাচনের চেয়ে বেশী গুরুত্ব দেয়া হচ্ছে। এখানে মেয়র পদের জন্য একাধিক প্রার্থী দলীয় মনোনয়নের জন্য প্রত্যাশা করছেন। তবে এবার দলীয় প্রার্থী যাচাই বাছাইয়ে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এদের মধ্যে জনকল্যানমূলক কাজ করেন ও দলের ত্যাগী ব্যক্তিকেই মনোনয়নের জন্য সুপারিশ দেয়া বিষয়ে সিনিয়র নেতারা একমত প্রকাশ করছেন।

অপরদিকে মেয়র পদের জন্য বিএনপিতে ৪ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। তারা মৌখিক ভাবে নির্বাচনের অংশ নেয়ার মত প্রকাশ করলেও দলীয় সংকেত না প্ওায়া পর্যন্ত মাঠে নামবেন না বলে জানিয়েছেন। তাছাড়া অন্য দু’দলের মধ্যে চারজন প্রার্থীর নাম গুঞ্জন চলছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, চলতি বছরের শেষের দিকে পুঠিয়া পৌরসভা নির্বাচনের ৫ বছর পূণ হচ্ছে। এখানে নির্বাচনের জন্য এখনো কোনো চিঠি আমরা পাইনি। তবে আমাদের পক্ষ থেকে ভোট গ্রহণের সকল প্রস্তুতি নেয়া আছে।

রাজশাহীতে পাটের আবাদ ৫৫ শতাংশ, পাট কাটা শেষ হয়েছে, দাম ভাল

রাজশাহী :: চলতি মৌসুমে পাট কাটা ও জাগ দেয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর চাষিরা।

এবার ভালো ফলনসহ খাল-বিলে পানি থাকায় পাট জাগ দিতে কোনো বিড়ম্বনায় পড়তে হচ্ছে না চাষিদের। এতে খুশি চাষিরা।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহীতে শুধু তোষা জাতের পাটের আবাদ করা হয়। এ মৌসুমে ফলন ভালো হয়েছে। এরইমধ্যে ৫৫ শতাংশ পাট কাটা শেষ হয়েছে।

চলতি মৌসুমে রাজশাহীতে ১৪ হাজার ৭৯৬ হেক্টর জামিতে পাটের আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার হেক্টর বেশি।

রাজশাহীর পবা উপজেলার কয়েকজন পাটচাষির সঙ্গে কথা বলে জানা যায়, গেলো কয়েক বছর পাটের ফলন ও দাম ভালো ছিলো।

তাই লাভের মুখ দেখতে এবছর অনেকেই আবাদের পরিমাণ বাড়িয়েছে।

পাট কাটার সময় আশানুরূপ বৃষ্টি হওয়ায় পাট জাগ দেয়ায় কোনো সমস্যা হচ্ছে না।

উপজেলার মধুপুর এলাকার পাট চাষি এনামুল জানান, তিনি এক বিঘা জমিতে পাটের আবাদ করেছেন। সাধারণত এক বিঘায় ১২ থেকে ১৪ মণ করে পাটের ফলন হয়ে থাকে।

এক বিঘা পাট আবাদে শুরু থেকে পাট জাগ দেয়া ও ছড়ানো পর্যন্ত যে খরচ হবে পাট বিক্রি করে সেই খরচ উঠবে কী না তা নিয়ে সংশয়ে রয়েছে।

তারপরে আবার সরকারি পাট কল বন্ধ ঘোষণা করেছে। যদি বেসরকারি পাটকলগুলো সিন্ডিকেট করে পাটের দাম কমায়, তাহলে আরো বেকায়দায় পড়তে হবে তাদের।

কৃষক উজ্জল জানান, তিনি ১ বিঘা জমিতে পাটের আবাদ করেছেন। ফলন মোটামুটি হয়েছে। এবার পাট বাজারে ওঠার আগেই যে অবস্থা তাতে মনে হচ্ছে দাম পাবো। তবে সরকারি পটকল খোলা থাকলে হয়তো আরো ভালো পেতেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামছুল হক জানান, রাজশাহীতে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ করা হয়েছে। আবহওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে।

এবার বৃষ্টিপাতের কারণে পাটের তেমন কোনো ক্ষতি হয়নি। বরং শেষ সময়ে বৃষ্টি হওয়ায় কৃষকদের উপকার হয়েছে। পাট জাগ দেয়া নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি।

এ বছর পাটের গুনগত মান ভালো হয়েছে। এছাড়া প্রতিমণ পাট ১৬শ থেকে ১৮শ টাকা দরে বেচাবিক্রি হচ্ছে বলে জানান তিনি।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ