শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » জনদুর্ভোগ » সিলেটে সেতুর অভাবে তিন উপজেলা বাসীর দুর্ভোগ চরমে
প্রথম পাতা » জনদুর্ভোগ » সিলেটে সেতুর অভাবে তিন উপজেলা বাসীর দুর্ভোগ চরমে
মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে সেতুর অভাবে তিন উপজেলা বাসীর দুর্ভোগ চরমে

---সিলেট জেলা প্রতিনিধি :: (১০ কার্তিক ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বেলা ২.৫৫মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলা সীমান্তবর্তী দশঘর ইউনিয়নের ‘কয়বরকালি’ নামক স্থানে একটি সেতুর অভাবে তিন উপজেলা বাসীর দুর্ভোগ চরমে। স্বাধীনতার পর থেকে উপজেলার সীমান্তবর্তী ওই এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি। নির্বাচনে এমপি, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় চেয়ারম্যানবৃন্দরা বিজয়ী হওয়ার পর সেই অবহেলিত জনপদে কোনো উন্নয়নই করেননি। এমন অভিযোগ স্থানীয় জনসাধরণের। ফলে এলাকার লোকজন একটি অবহেলিত জনপদ হিসেবে বসবাস করে আসছেন।
জানা যায়, কয়বরকালি নামক স্থানে চরচন্ডি নদীর সাথে সংযুক্ত জামাইকাঁটা হাওরের একটি খাল রয়েছে। স্বাধীনতার পর থেকে ওই খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ করে জগন্নাথপুর-ছাতক ও বিশ্বনাথ এ তিনটি উপজেলার জনসাধারণ চলাচল করে আসছেন। সকাল হলে স্কুল শিক্ষার্থীরা জীবনের ঝুকি নিয়ে বাঁশের সাঁকো পারাপার হয়ে যাওয়া-আসা করতে হয়। এতে প্রতিনিয়ত ছোট-বড় দূর্ঘটনার শিকারও হচ্ছেন অনেক শিক্ষার্থীরা। নির্বাচন আসলে প্রার্থীরা শুধু ভোট ভিক্ষার জন্য ওই অবহেলিত মানুষের দোয়ারে দোয়ারে গিয়ে ভোট চান। তখন এলাকাবাসী প্রার্থীদের কাছে তাদের প্রাণের দাবি একটি সেতু আর দুই কিলোমিটার রাস্তা পাঁকাকরণের কথা তুলে ধরেন। তখন প্রার্থীরাও ভোট পাওয়ার আসায় তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু নির্বাচনে বিজয়ী হয়ে জনগণকে দেয়া সেই প্রতিশ্রুতির কথা ভুলে যান। বর্ষায় প্রায় দুই কিলোমিটার কাঁদা-মাটির রাস্তা দিয়ে স্কুলগামী শিক্ষার্থীরাসহ জনমানুষের চলাচল করতে হয়। একটি সেতুর জন্য মানূষের ভোগান্তির শেষ নাই। তাইতো বিভিন্ন সময়ে সেতুর দাবীতে মানব বন্ধন, পথ সভা, উঠান বৈঠক ও স্বারক লিপি দেওয়াসহ বিভিন্ন কর্মসুচি পালন করে কোন ফল না পেয়ে ধৈর্য হারা জনতা গত শুক্রবার বিকেলে কয়বরকালি নামক স্থানে বাঁশের সাঁকোর ওপর দাড়িয়ে ভিন্নধারায় একটি মানবন্ধন কর্মসূচি পালন করেন। সরকারের কাছে এলাকাবাসীর একটাই দাবি তিন উপজেলাবাসী ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সেখানে একটি সেতু নির্মাণ করা অতি জরুরী।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ছালিয়া গ্রামের আশিক আলীর, কুতু বউদ্দিন, সেবুল মিয়া, দিলাল হোসেন, বিলাল মিয়া, ইকবাল মিয়া, খালিক মিয়া, মকদ্দুছ আলী, মানিক মিয়া, তাজ উল্লা, সবর আলী, আজমান আলী, জমির আলী, মজিদুল ইসলাম, আমিনুল ইসলাম, এনামুল ইসলাম, শিপন মিয়া, জমসেদ আ বিলাল, আনসার, আনু, আজিম, হাফিজ, সাইদুল, শের আলী, আজাদ, আখলাছ, মন্নান, খছরু মিয়া, কামাল, সালেহ আহমদ প্রমুখ।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ